টিআরপি’তে ব্যাপক চমক, ‘রাণী ভবাণী’কে বোল্ড-আউট করে ফের শীর্ষাসনে ‘পরশুরাম’

রাণী ভবাণীকে পরাস্ত করে আবারও নিজের জায়গায় ফিরল 'পরশুরাম'। টাকা তিন সপ্তাহে টিআরপির শীর্ষাসন দখল করে রেখেছিল স্টার জলসার নতুন ধারাবাহিক 'রাজ রাজেশ্বরী রাণী ভবাণী'।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে আবারও ব্যাপক রদবদল। রাণী ভবাণীকে পরাস্ত করে আবারও নিজের জায়গায় ফিরল ‘পরশুরাম’। টাকা তিন সপ্তাহে টিআরপির শীর্ষাসন দখল করে রেখেছিল স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’। তবে এবার পরশুরামের দাপটে কুপোকাত ভবাণী। টিআরপি এমনটাই বলছে। আজ শুক্রবার। হিসেবমতো বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন বৃহস্পতিবার। তবে চলতি সপ্তাহে গনেশ পুজ্জোর জন্যে একদিন ছুটি থাকায় একদিন পড়ে এল TRP। এক সপ্তাহ ধরে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানা যায় TRP-তে। টিআরপির ওঠা-নামাতেই নির্ধারিত হয় ধারাবাহিকের আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব বলে দেয় টিআরপি।

এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েক দিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মানাঙ্ক ভাল নয়। আবার এও হয়েছে যে, TRP-তে মান ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছর ধরে চ্যানেলে রাজত্ব করেছে। শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করেছিল ‘পরশুরাম’। স্টার জলসার ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার সমস্ত ধারাবাহিককে একেবারে বোল্ড আউট করে দিয়ে ছিল। কিন্তু রাণী ভবাণী শুরু হওয়ার পর জনপ্রিয়তা য় কিছুটা রাশ টানে এই ধারাবাহিক। কিন্তু তিন সপ্তাহ পর আবারও নিজের জায়গায় ফিরে এলো পরশু রাম। সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থান দখল করল রাণী ভবাণী ও চিরসখা। তৃতীয়স্থান দখল করেছে জগদ্ধাত্রী, পরিণীতা। চতুর্থস্থানে রয়েছে, ফুলকি। পঞ্চমস্থান দখল করল রাঙামতী তীরন্দাজ।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’ প্রাপ্ত নম্বর ৭.০ (স্টার জলসা)
দ্বিতীয় স্থানে: ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’, ‘চিরসখা’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৯
তৃতীয় স্থানে: ‘জগদ্ধাত্রী’, ‘পরিণীতা’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৬
চতুর্থ স্থানে: ‘ফুলকি’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৪
পঞ্চম স্থানে: ‘রাঙামতী তীরন্দাজ’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.১
ষষ্ঠ স্থানে: ‘চিরদিনই তুমি যে আমার’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.০
সপ্তম স্থানে: আমাদের দাদামণি, প্রাপ্ত নম্বর ৫.৮
অষ্টম স্থানে: অনুরাগের ছোঁয়া, গৃহপ্রবেশ, প্রাপ্ত নম্বর ৫.৫
নবম স্থানে: ‘কথা’ (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৪.৮
দশম স্থানে: তুই আমার হিরো’ (জি বাংলা) প্রাপ্ত নম্বর ৪.৫

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা