TRP-তে ব্যাপক রদবদল, মুখ পুড়ল ‘রাণী ভবাণী’-র, শীর্ষে জায়গা ফিরে পেল ‘পরিণীতা’

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চতুর্থস্থানে রয়েছে, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, পঞ্চমে রয়েছে ফুলকি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। যার মধ্যে, কণে দেখা আলো, কুসুম, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, এর আগে শুরু হয়েছে পরশুরাম, চিরসখা-সহ একাধিক ধারাবাহিক। তবে নতুনদের জায়গা করে দিতে শেষ হয়েছে পুরোনো একাধিক ধারাবাহিক। যেগুলির বয়স হয়তো কয়েক মাস। কিন্তু টিআরপির মানাঙ্ক খারাপ থাকায় জলদি বিদায় নিতে হয়েছে ধারাবাহিকগুলিকে। যাই হোক, নতুনদের মধ্যে শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে পরশুরাম, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, চিরসখার মতো ধারাবাহিকগুলি। এদের কাহিনিগুলি দর্শকদের মন ছুঁয়েছে।

পাশাপাশি দীর্ঘদিন পরে স্টার জলসা ফর্মে ফিরেছে। যাই হোক, রাজরাজেশ্বরী রাণী ভবাণী শুরু হওয়ার পর থেকেই টিআরপির শীর্ষাসনে জায়গা বানিয়েছিল। পিছিয়ে গিয়েছিল পরশুরাম। কিন্তু গত সপ্তাহ থেকে টিআরপিতে আমূল পরিবর্তন হয়েছে। আগের জায়গা আবারও ফিরে পেয়েছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিকের টিআরপি দারুণ। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত, সাদামাটা চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। তিনি একজন পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু কিছুতেই ধরতে পারছে না স্ত্রী তাঁকে। তাই শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। পাশাপাশি রাজ রাজেশ্বরী রাণী ভবাণী শুরু থেকেই টিআরপিতে ভাল ফলাফল করছে। ঘরে ঘরে ভবানী ঘরের মেয়ে হয়ে উঠেছে। স্টার জলসার পাতায় রানী ভবাণী হয়ে এসেছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। তিনি এমনিতেই ওয়েব সিরিজের রানি। তাই স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় ভাল হবেই। সেটাই স্বাভাবিক। সেটিই দেখা মিলছে রাজরাজেশ্বরী রানী ভবাণী ধারাবাহিকে। ইতিমধ্যেই রাজনন্দিনীর অভিনয় মন ছুঁয়েছে ভক্তদের। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা……

প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে পরিণীতা, তৃতীয় পজিশনে রয়েছে জগদ্ধাত্রী, চতুর্থস্থানে রয়েছে, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, পঞ্চমে রয়েছে ফুলকি। সুতরাং বোঝাই যাচ্ছে, এ সপ্তাহের টিআরপিতে ব্যাপক রদবদল হয়েছে, প্রথম পাঁচে দেখা গেল না চিরসখাকে।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরশুরাম ৭.০ (স্টার জলসা) 

দ্বিতীয়: পরিণীতা ৬.৯ (জি বাংলা)

তৃতীয়: জগদ্ধাত্রী ৬.৭ (জি বাংলা)

চতুর্থ: রাণী ভবাণী (স্টার জলসা) ৬.৬

পঞ্চম: ফুলকি (জি বাংলা) ৬.৫

ষষ্ঠ: রাঙামতী তিরন্দাজি (জি বাংলা) ৬.৪, চিরসখা (স্টার জলসা)

সপ্তম: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা), ৬.২, আমাদের দাদামণি

অষ্টম: কথা (স্টার জলসা) ৫.৩

দশম: তুই আমার হিরো (জি বাংলা) ৪.৭

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা