টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরিণীতা’, ‘পরশুরাম’, ‘রাণী ভবাণী’-র কী অবস্থা?

প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে পরশুরাম, চতুর্থস্থানে রয়েছে, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, জগদ্ধাত্রী, পঞ্চমে রয়েছে, চিরদিনই তুমি যে আমার, ফুলকি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, সময়মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। দর্শকদের রুচির কথা মাথায় রেখে নিত্যনতুন ধারাবাহিক আনছে বাংলার প্রথম সারির চ্যানেল কর্তৃপক্ষ। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি। গত কয়েক সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক চালু হয়েছে। যার মধ্যে, কণে দেখা আলো, কুসুম, রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, এর আগে শুরু হয়েছে পরশুরাম, চিরসখা-সহ একাধিক ধারাবাহিক। তবে নতুনদের জায়গা করে দিতে শেষ হয়েছে পুরোনো একাধিক ধারাবাহিক। যেগুলির বয়স হয়তো কয়েক মাস। যাই হোক, নতুনদের মধ্যে শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিয়েছে পরশুরাম, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, চিরসখার মতো ধারাবাহিকগুলি। এদের কাহিনিগুলি দর্শকদের মন ছুঁয়েছে।

পাশাপাশি দীর্ঘদিন পরে স্টার জলসা ফর্মে ফিরেছে। যাই হোক, রাজরাজেশ্বরী রাণী ভবাণী শুরু হওয়ার পর থেকেই টিআরপির শীর্ষাসনে জায়গা বানিয়েছিল। পিছিয়ে গিয়েছিল পরশুরাম। কিন্তু গত সপ্তাহ থেকে টিআরপিতে আমূল পরিবর্তন হয়েছে। আগের জায়গা আবারও ফিরে পেয়েছিল পরশুরাম। কিন্তু এক সপ্তাহ যেতেই জায়গা হারাল পরশুরাম। আর সবাইকে একেবারে বোল্ড আউট করে TRP-র শীর্ষে অর্থাৎ পুরোনো জায়গা ফিরে পেল পরিণীতা। পাশাপাশি রাজ রাজেশ্বরী রাণী ভবাণী শুরু থেকেই টিআরপিতে ভাল ফলাফল করছে। ঘরে ঘরে ভবানী ঘরের মেয়ে হয়ে উঠেছে। স্টার জলসার পাতায় রানী ভবাণী হয়ে এসেছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। রাজনন্দিনীর অভিনয় মন ছুঁয়েছে ভক্তদের। যাই হোক আর দেরি না করে দেখে নিন, এ সপ্তাহে টিআরপির সেরা পাঁচ কারা……

প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে পরশুরাম, চতুর্থস্থানে রয়েছে, রাজরাজেশ্বরী রাণী ভবাণী, জগদ্ধাত্রী, পঞ্চমে রয়েছে, চিরদিনই তুমি যে আমার, ফুলকি। সুতরাং বোঝাই যাচ্ছে, এ সপ্তাহের টিআরপিতে ব্যাপক রদবদল হয়েছে, প্রথম পাঁচে দেখা গেল না চিরসখাকে।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ……………

প্রথম: পরিণীতা ৬.৯ (জি বাংলা) 

দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ৬.৬ (জি বাংলা)

তৃতীয়: পরশুরাম ৬.৫ (স্টার জলসা)

চতুর্থ: জগদ্ধাত্রী (জি বাংলা), রাজরাজেশ্বরী রাণী ভবাণী (স্টার জলসা) ৬.৪

পঞ্চম: চিরদিনই তুমি যে আমার, ফুলকি (জি বাংলা) ৬.১

ষষ্ঠ: আমাদের দাদামণি ৫.৯

সপ্তম: চিরসখা (স্টার জলসা), ৫.৮

অষ্টম: কথা (স্টার জলসা) ৫.৫

দশম: লক্ষ্মী ঝাঁপি (স্টার জলসা), তুই আমার হিরো (জি বাংলা) ৪.৬

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা