TRP-তে বড় বদল, সেরা পাঁচে নেই ‘রাণী ভবাণী’, ‘পরশুরাম’-কে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কে?

পরশুরাম ও রাজ রাজেশ্বরী ভবানীকে টেক্কা দিয়ে আবারও বেঙ্গল টপার হল পরিণীতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেব মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। সেই কারণেই এদিন সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা সকলেরই। কারণ রিপোর্ট কার্ডে কম নম্বর পেলে সেই সিরিয়ালেরর বিদায় ঘন্টা বেজে যায়। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। এমনও হয়েছে, যে সিরিয়াল শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালের উপরেই এক সময় বিতৃষ্ণা চলে এসেছে দর্শকদের। সেই কারণে দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নতুন নতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহে টিআরপিতে একাধিক বদল হয়েছে। কেননা চলছে উৎসবের মরসুম। দুর্গা পুজোর সময় থেকেই টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে ছে সিরিয়ালপ্রেমীরা। এখন আসন্ন কালী পুজো। তাই টিআরপিতে উৎসবের প্রভাব পড়ছে। এদিকে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক ধারাবাহিক শুরু হয়েছে। যার মধ্যে আছে রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, পরশুরাম, কণে দেখা ইত্যাদি।

পাশাপাশি অনুরাগের ছোঁয়ারও নতুন অধ্যায় শুরু হয়েছে। তাও গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপিতে অনেক বদল হয়েছে। শুরুর সপ্তাহ থেকেই টিআরপিতে রাজ করছিল রাজ রাজেশ্বরী। চিরদিনই তুমি যে আমার, পরশুরাম, পরিণীতা সকলের জায়গা দখল করছিল। তবে এখন উলটপুরাণ। পরশুরাম ও রাজ রাজেশ্বরী ভবানীকে টেক্কা দিয়ে আবারও বেঙ্গল টপার হল পরিণীতা। দ্বিতীয়স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার, তৃতীয় পজিশনে রয়েছে ফুলকি, চতুর্থস্থানে রয়েছে, জগদ্ধাত্রী, পরশুরাম, আর পঞ্চমে রয়েছে রাঙামতী তিরন্দাজ। প্রথম পাঁচ থেকে ছিটকে গেল রাণী ভবাণী।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা (জি বাংলা) ৬.৯

দ্বিতীয়: চিরদিনই তুমি যে আমার (জি বাংলা) ৬.৬

তৃতীয়: ফুলকি (জি বাংলা) ৬.৫

চতুর্থ: জগদ্ধাত্রী (জি বাংলা), পরশুরাম (স্টার জলসা) ৬.৩

পঞ্চম: রাঙামতী তীরন্দাজ (স্টার জলসা) ৬.১

ষষ্ঠ: আমাদের দাদামণি ৬.০

সপ্তম: রাজ রাজেশ্বরী রাণী ভবাণী, ও মোর দরদিয়া ৫.৮

অষ্টম: জোয়ার ভাঁটা ৫.৭

নবম: লক্ষ্মী ঝাঁপি, তুই আমার হিরো ৫.১

দশম: চিরসখা ৪.৯

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা