TRP-তে রাহুলের মৃত্যুর প্রভাব, মুখ থুবড়ে পড়েছে ‘ভোলে বাবা…’, শীর্ষস্থান কার দখলে?

গত কয়েক সপ্তাহে TRP-তে আমূল পরিবর্তন হয়েছে। শীর্ষাসন দখল করতে হাড্ডা হাড্ডি লড়াই চলছে পরিণীতা এবং পরশুরামের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে টলিউডের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে কেটে গিয়েছে ৪ দিন। তবুও যেন থমথমে টলিপাড়া। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা ‘ভোলে বাবা পার করেগা’ শুটিংয়ে গিয়েই মর্মান্তিক পরিণতি হল অভিনেতার। ৪৩ বছর বয়সেই মৃত্যু হল অভিনেতার। তবে তার প্রভাব পড়েছে সিরিয়ালের টিআরপি-তে। সঠিক নিয়ম মেনে শুটিং হচ্ছিল কিনা, অভিনেতার মৃত্যু নিয়ে উঠছে একাধিক প্রশ্নে। সেই শোকের ছায়া পড়েছে সিরিয়ালগুলির টিআরপি-র উপরেও। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল), হিসেবমতো টিআরপি আসার দিন। গত কয়েক সপ্তাহে TRP-তে আমূল পরিবর্তন হয়েছে। শীর্ষাসন দখল করতে হাড্ডা হাড্ডি লড়াই চলছে পরিণীতা এবং পরশুরামের মধ্যে।

গত সপ্তাহে টিআরপি-র শীর্ষে ছিল পরশুরাম কিন্তু এক সপ্তাহেই ভোলবদল। আবারও শীর্ষস্থান ফিরে পেল পরিণীতা। তবে একেবারে ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘ও মোর দরদিয়া’, ‘জোয়ার ভাঁটা’, ‘রাঙামতী তীরন্দাজ’। হিসেবমতো সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। চলুন আর কথা না বাড়িয়ে জানিয়ে দেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে পরশুরাম, জোয়ার ভাঁটা, তৃতীয় স্থানে, রাঙামতী তীরন্দাজ, চতুর্থ স্থানে, ‘তারে ধরি ধরি মনে করি’, আর পঞ্চমে রয়েছে ও মোর দরদিয়া।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.৩

দ্বিতীয়: জোয়ার ভাঁটা, পরশুরাম ৬.০

তৃতীয়: রাঙামতী তীরন্দাজ ৫.৯

চতুর্থ: তারে ধরি ধরি মনে করি, ৫.৭

পঞ্চম: ও মোর দরদিয়া ৫.৪

ষষ্ঠ: গঙ্গা ৫.৩

সপ্তম: প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৫.২

অষ্টম: কুসুম ৪.৯

নবম: লক্ষ্মী ঝাঁপি ৪.৭

দশম: চিরদিনই তুমি যে আমার ৫.৭

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী