টিআরপি-র শীর্ষাসনে জায়গা ফিরে পেল ‘পরশুরাম’, মুখ পুড়ল ‘রাঙামতী তীরন্দাজ’-এর

ফের শীর্ষাসন দখল করল 'পরশুরাম।' দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। তৃতীয়স্থান দখল করেছে, 'পরিণীতা', চতুর্থস্থানে রয়েছে, 'জোয়ার ভাঁটা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক টিআরপি-র থেকে আড়ালে থাকার পর অবশেষে শীর্ষাসন ফিরে পেল ‘পরশুরাম’। তবে শীর্ষাসনে জায়গা না পেলেও একেবারে ‘পরশুরাম’ এর ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ এবং পরিণীতারা। এছাড়া টিআরপি-তে একেবারে তলানিতে চলে যাওয়া ‘জোয়ার ভাঁটা’ও সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক।

আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। এক সপ্তাহ ধরে কোন কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানার দিন। তবে এ দিনটায় একটু চিন্তিত থাকেন নির্মাতা থেকে ধারাবাহিকের কলাকুশলী সকলেই। কারণ টিআরপির ওঠা-নামাতে নির্ধারিত হয় ধারাবাহিকগুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েকদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মানাঙ্ক ভাল নয়। আবার এও হয়েছে, TRP-তে মান ভাল থাকায় বছরের পর বছর ধরে টিকে রয়েছে অনেক ধারাবাহিক।

যাই হোক, শুরুর পর থেকেই টিআরপি-তে জবর দখল করে রয়েছে ‘পরশুরাম’। স্টার জলসার এই ধারাবাহিকটি এসেই টিআরপির শীর্ষে রাজ করা জি বাংলার পরিণীতাকে একেবারে বোল্ড আউট করে দিয়েছে। শুরু থেকেই টিআরপির শীর্ষাসনে রাজত্ব করছে পরশুরাম। কিন্তু মাঝে শীর্ষে দেখা যাচ্ছিল না এই ধারাবাহিককে। টিআরপি-র সেরা পাঁচেও জায়গা করতে পারেনি। অবশেষে কয়েক সপ্তাহের পর টিআরপি-তে জায়গা ফিরে পেল এই ধারাবাহিক। সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল ‘পরশুরাম।’ দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। তৃতীয়স্থান দখল করেছে, ‘পরিণীতা’, চতুর্থস্থানে রয়েছে, ‘জোয়ার ভাঁটা’। পঞ্চমস্থান দখল করল, কুসুম, ঘূর্ণি এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘পরশুরাম’
দ্বিতীয় স্থানে: তারে ধরি ধরি মনে করি
তৃতীয় স্থানে: পরিণীতা
চতুর্থ স্থানে: জোয়ার ভাঁটা
পঞ্চম স্থানে: কুসুম, ঘূর্ণি, প্রফেসর বিদ্যা ব্যানার্জি, গঙ্গা
ষষ্ঠ স্থানে: সংসারের সংকীর্তন, প্রতিজ্ঞা, কণে দেখা আলো
সপ্তম স্থানে: ও মোর দরদিয়া, কমলা নিবাস
অষ্টম স্থানে: লক্ষ্মী ঝাঁপি
নবম স্থানে: রাঙামতী তীরন্দাজ
দশম স্থানে: শুধু তোমারই জন্যে

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল