সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের জন্য বড় আইনি স্বস্তির খবর সামনে এসেছে। সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত-সংক্রান্ত মাদক মামলায় দীর্ঘদিন ধরে জব্দ থাকা কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের একটি বিশেষ আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় আইনি বিধি যথাযথভাবে অনুসরণ করতে পারেনি, ফলে অ্যাকাউন্টগুলো দীর্ঘদিন বন্ধ রাখার যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়ে।

আদালতের নির্দেশে শুধু রিয়া নন, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং মা সন্ধ্যা চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টও পুনরায় ব্যবহারের অনুমতি পেয়েছে। শুনানির সময় আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, নারকোটিকস কন্ট্রোল ব্যুরো এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী অ্যাকাউন্ট জব্দের প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। বিশেষ করে আইনের 68F ধারায় নির্ধারিত নিয়ম মানা হয়নি বলে আদালতে যুক্তি তুলে ধরা হয়। আদালত শুনানিতে উল্লেখ করে, কোনও সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন প্রয়োজন। সেই আইনি অনুমোদনের পর্যাপ্ত নথি আদালতে উপস্থাপন করা হয়নি। ফলে বিচারক মনে করেন, আইনগত ত্রুটির কারণে অ্যাকাউন্ট জব্দ রাখার সিদ্ধান্ত কার্যকর রাখা যায় না।

আরও পড়ুন: নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চলাকালীন রিয়া চক্রবর্তীকে ঘিরে মাদক সংক্রান্ত অভিযোেগ সামনে আসে। সেই সময় তদন্তের অংশ হিসেবে তাঁর পরিবারের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছিল। পরে রিয়া গ্রেফতারও হন এবং কিছুদিন জেলে থাকার পর জামিন পান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এই সিদ্ধান্ত রিয়া ও তাঁর পরিবারের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বহু বছর পর তাঁরা আবার নিজেদের আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবেন।

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল