‘সুশান্তের মৃত্যুর পর কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি’, কীভাবে ঘুরে দাঁড়ালেন রিয়া চক্রবর্তী?

তিনি প্রকাশ করেছেন যে তিনি প্রথমে 'ফ্যামিলি বিজনেস' সিরিজে কাজ করতে চাননি, কিন্তু পরিচালক হংসল মেহতা তাঁকে জোর করে এই প্রকল্পটি গ্রহণ করতে রাজি করিয়ে ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন, তাও দেখতে দেখতে ৬ বছর হতে চলল। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের আত্মহত্যার খবর শুনে গোটা দেশ রীতিমতো থমকে গিয়েছিল। সেই সময়ে অভিনেতার মৃত্যুর জন্যে প্রথম যাঁকে দায়ী করা হয়েছিল তিনি হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে সুশান্ত কে মাদক দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি এই অভিযোগের ভিত্তিতে রিয়া চক্রবর্তীকে এবং তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় এক মাস জেলও খাটেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী এই মামলা থেকে সম্পূর্ণ মুক্ত, এই মামলায় আদালত তাঁকে অব্যাহতি দিয়েছে। পাশাপাশি অভিনেতার মৃত্যু মামলাও ক্লোজড করে দিয়েছে সিবিআই। কিন্তু এই ঘটনা অভিনেত্রীর কেরিয়ারে ব্যাপক প্রভাব ফেলেছিল। প্রযোজকদের দরজায় দরজায় গিয়েও কোনও ছবির সুযোগ পান নি তিনি।

অবশেষে ৭ বছর পর চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতার নেটফ্লিক্স ‘ফ্যামিলি বিজনেস’ ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করছেন অভিনেত্রী। কিন্তু এই সাত বছরে অভিনেত্রীর জীবন দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, তা কখনই ভুলবেন না তিনি। তাই অভিনেত্রীকে আবারও পর্দায় দেখতে পাওয়া তাঁর ভক্তদের জন্যেও অত্যন্ত আবেগঘন। সম্প্রতি, রিয়া তাঁর অভিনয়ে প্রত্যাবর্তন সম্পর্কে কথা বলেছেন। এবং তিনি প্রকাশ করেছেন যে তিনি প্রথমে ‘ফ্যামিলি বিজনেস’ সিরিজে কাজ করতে চাননি, কিন্তু পরিচালক হংসল মেহতা তাঁকে জোর করে এই প্রকল্পটি গ্রহণ করতে রাজি করিয়ে ছিলেন।

রিয়া জানিয়েছেন, ‘অভিনয় থেকে মুখ ফেরানোর জন্যে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, অসংখ্য থেরাপি নিয়েছি। এটি সম্পর্কে আমি আমার চিন্তাভাবনা বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু এটা হয়নি। কারণ আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম না। সেই সময়ে হংসল স্যার এবং লেখক আমাকে জিজ্ঞাসা করেছিল, কেন তুমি এই প্রকল্প গ্রহণ করবে না? আমি বলেছিলাম আমি অভিনয় ছেড়ে দেব। কিন্তু তারা বলেছিল, এজন্যই আমাকে এই সিরিজে অভিনয় করা উচিত। অবশেষে আমি তাঁদেরকে হ্যাঁ বলি। এরপর থেকে আমি বুঝতে পারছি আমার জীবন ভাল দিকে এগোচ্ছে। কারণ বহু বছর পর আবারও শুটিং সেটে যাওয়া আমার জন্যে একটা আলাদা অনুভূতি ছিল। গত সাত বছরে আমি অনেক খারাপ জীবন কাটিয়েছি। আসলে অভিনয় সাইকেল চালানোর মতো, একবার তুমি এটা শিখলে, তুমি আর কখনও ভুলবে না।’

এরপর অভিনেত্রী সুশান্তের মৃত্যুর পর যে যন্ত্রণা সহ্য করেছিলেন তার কথা স্মরণ করে বলেন, ‘আমি অনেক যন্ত্রণার মধ্যে ছিলাম, সেই কারণে আমাকে থামতে হয়েছিল। যা ঘটেছিল তার জন্যে মানসিক এবং শারীরিকভাবে আমি প্রস্তুত ছিলাম না। আমার সঙ্গে কেউ কাজ করতে চায়নি। সেগুলো আমাকে ক্ষত বিক্ষত করেছিল। তবে ঈশ্বর এবং এই পৃথিবী আমাদের সকলকে অসুবিধাগুলি কাটিয়ে ওঠার শক্তি দিয়েছেন। এই সময় যদি আমার বন্ধুবান্ধব এবং পরিবার আমার কাছে না থাকত, তাহলে সম্ভবত আমি এই পরিস্থিতিটি কাটিয়ে উঠতে পারতাম না।’ তবে অভিনয় ছেড়ে দেওয়ার পর, রিয়া চক্রবর্তী একটি নতুন ব্যবসা শুরু করেছিলেন। তিনি রোডিজের মতো রিয়েলিটি শোতেও উপস্থিত হয়ে ছিলেন। এরপর তিনি তার নিজস্ব পডকাস্ট চালু করেছিলেন, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এখন, রিয়া অভিনয়ে কামব্যাক করছেন। যেখানে তিনি অনিল কাপুর এবং বিজয় ভার্মার সঙ্গে অভিনয় করবেন।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস