বাংলাদেশে কাজের জন্যে ওয়ার্ক পারমিট পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

নতুন বছরের শুরুতেই ঢাকায় যাচ্ছেন নায়িকা, জানা গেছে, ঋতুপর্ণার দেশে নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। সেই ছবির শুটিংয়ের জন্যেই শীঘ্রই বাংলাদেশ রওনা দেবেন নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের পাশাপাশি বাংলাদেশ মানুষদের কাছেও বেশ জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একাধিক ছবি করেছেন, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। মহানায়িকা সুচিত্রা সেনের পর বাংলা ইন্ডাস্ট্রির সেরা নায়িকা হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৫০ টি ছবিতে জুটি বেঁধেছিলেন নায়িকা। তাঁদের জুটির ক্রেজ আজও অমলীন বাংলা ইন্ডাস্ট্রিতে।

এদিকে বাংলাদেশে ঋতুপর্ণার করা উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, ‘স্বামী কেন আসামি’, ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘দেশ দরদী’, ‘স্বামী ছিনতাই’ প্রমুখ।বাংলার পাশাপাশি ঢালিউডেও তাঁর অবাধ যাতায়াত। কার্যত ঢালিউড ইন্ডাস্ট্রিতেও তিনি বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী। বাংলাদেশের একাধিক নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। গত বছরেই ঢাকায় গিয়ে অভিনেতা ফেরদৌসের বাড়িতে উঠেছিলেন তিনি। যদিও বর্তমানে অভিনেত্রী স্বামীর কাছে সিঙ্গাপুরেই বেশি থাকেন। তাঁর কাজের পরিধিও বেড়েছে। বলিউডেও কাজ করেন তিনি। নতুন বছরের শুরুতেই ঢাকায় যাচ্ছেন নায়িকা, জানা গেছে, ঋতুপর্ণার দেশে নতুন সিনেমার নাম ‘বাঙালি বিলাস’। সেই ছবির শুটিংয়ের জন্যেই শীঘ্রই বাংলাদেশ রওনা দেবেন নায়িকা।

এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্পর্শ’ সিনেমায় শুটিং করতে ঢাকায় গিয়েছিলেন ঋতুপর্ণা। তাও গতবছর অগস্ট মাসে। এই এই ঘন যাতায়াতের জন্যে এবার বাংলাদেশের ওয়ার্ক পারমিট পেলেন অভিনেত্রী, বাংলাদেশী সিনেমায় কাজ করার জন্যেই তাঁকে এই সুবিধা দেওয়া হল বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকে। এর ফলে তিনি বাংলাদেশে দুই মাস কাজ করতে পারবেন। এবাদুর রহমানের পরিচালনায় ও প্রযোজনা তৈরি হতে চলেছে ‘বাঙালি বিলাস’। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সিনেমাটিকে এক বছরের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তবে এই ছবিতে আর কে কে আছেন, তা জানা যায়নি।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন