‘২০১১-র আগে কোথায় ছিলে মা?’ পান্ডুয়া থেকে লকেটকে নিশানা অভিষেকের

এখন এখানে ওখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। ২০১১ সালের আগে কোথায় ছিলে মা - পান্ডুয়া থেকে লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম বিকালে দক্ষিণবঙ্গের হুগলি লোকসভা(Hooghly Constituency) কেন্দ্রের তৃণমূল প্রার্থী(TMC Candidate) তথা টলি নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়ের(Rachana Banerjee) সমর্থনে পান্ডুয়াতে(Pandua) জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আর সেই সভা থেকে তিনি নিশান করলেন ওই কেন্দ্রেরই বিজেপি সাংসদ তথা প্রার্থী(BJP MP) যিনি টলিউডের আরেকজন নায়িকা সেই লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। এদিন লকেটকে নিশান বানিয়ে অভিষেক বলেন, ‘পাঁচ বছরে হুগলির সাংসদ হিসাবে কী কাজ করেছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়? গত পাঁচ বছরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আসতে কেন্দ্রকে ক’টা চিঠি লিখেছেন লকেট চট্টোপাধ্যায়? যখন ভোট চাইতে আসবে তখন তাঁকে এগুলো জিজ্ঞাসা করবেন। বলছে বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি বলছি, বিজেপি জেতা তো অনেক দূরের প্রশ্ন, আগে হুগলি থেকে তো লকেট জিতুন। এখন এখানে ওখানে ঘুরছ, ভাষণ দিচ্ছ। ২০১১ সালের আগে কোথায় ছিলে মা? মমতা বন্দ্যোপাধ্যায় না-থাকলে সিপিএমের বোমা-বন্দুকের কাছে তুমিও মাথা নত করতে।’

এর পাশাপাশি অভিষেক বলেন, ‘বিজেপি আগে ইঁদুর ছিল। মানুষ বিজেপিকে ভোট দিয়ে তাকে দেশের ক্ষমতায় এনে বাঘ বানিয়ে দিয়েছে। মানুষ বিজেপিকে বাঘ করে দেওয়ার পর তারা ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। এবার মানুষের পালা বিজেপিকে আবার বাঘ থেকে ইঁদুর করে দেওয়ার। হুগলির মানুষকে সেটা করতে হবে। আমি শুনেছি, ওরা টাকা ছড়িয়ে ভোটে জিততে চাইছে। আমি বলবো, বিজেপি টাকা দিতে এলে নিয়ে নিন। ৫০০ টাকা দিতে এলে ১০০০ টাকা চান। ১০০০ টাকা দিতে এলে ২০০০ টাকা চান। ভোটের আগে এরা টাকা নিয়ে আসে। আমি মা ভাইদের বলব, এটা আপনাদের টাকা। পদ্মফুলের টাকা নিয়ে জোড়াফুলে ভোট দিন। এমন ভাবে ভোট দিন যাতে বিজেপির নেতারা চোখে সর্ষেফুল দেখেন। দুই দফাতেই বাবুদের মাথা ভেঙে গিয়েছে। হুগলির মানুষেরা ওদের কোমর ভেঙে দিন। যাকে ৫ বছর আগে ভোটে জিতিয়েছিলেন, তিনি কয়দিন এখানে ছিলেন? কতদিন আপনাদের সময় দিয়েছেন। আমাদের প্রার্থী কিন্তু এখানেই থাকবেন। আপনাদের ফেলে পালিয়ে যাবেন না।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩