রিজওয়ান-দেবচন্দ্রিমার সম্পর্কে ফাটল, ইন্সটায় পরস্পরকে আনফলো

মঙ্গলবার ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। শুধু তাই নয়, রিজওয়ানের সঙ্গে কাটানো সমস্ত ছবিও ইনস্টাগ্রামের পাতা থেকে সরিয়ে দেন দেবচন্দ্রিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিচ্ছেদের সুর। আজকাল একই ছবিতে বা একই সিরিয়ালে অভিনয় করতে করতে তারকাদের প্রেমে পড়ে যাওয়াটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকেই প্রেম শুরু, আবার প্রেম ভাঙতেও সময় লাগেনা বেশি, আবার প্রেম গড়িয়ে বিয়ে পর্যন্ত যেতেও সময় লাগেনা তারকাদের। টলিউড ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ ভুরি ভুরি। প্রথম প্রেমিক সায়ন্তর সঙ্গে বিচ্ছেদের পর ‘সাঝের বাতি’র নায়ক রিজওয়ানের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কোনও প্রেমকেই আড়ালে রাখেন নি নায়িকা। এবার এই প্রেমেও হয়ে গেল বিচ্ছেদ।

সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। ‘স্টার জলসা’র ‘সাঁঝের বাতি’ ধারাবাহিক থেকে বন্ধুত্বের সূত্রপাত তাঁদের। ‘সাঁঝের বাতি’র সফর শেষ হওয়ার পরেও দু’জনের বন্ধুত্ব ছিল অটুট। মাঝেমাঝেই একসঙ্গে ফ্রেমবন্দি হতেন তাঁরা। জন্মদিন হোক বা পার্টি কিংবা ফটোশ্যুট, সবেতেই পাশাপাশি রিজওয়ান-দেবচন্দ্রিমা। গত বছর পুজোর ছুটিতে একসঙ্গে লাদাখ ঘুরতে গিয়েছিলেন বলেও গুঞ্জন। কিন্তু স্বীকার করেননি দুজনা, বরাবরই বন্ধু হলে দাবি করেছেন নিজেদের। তবে অনুরাগিদের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি। দিন কয়েক আগেই রিজওয়ানের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ককে অফিসিয়্যাল করে দেন দেবচন্দ্রিমা। কিন্তু মাস ঘুরতেই ছন্দপতন।

মঙ্গলবার ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। শুধু তাই নয়, রিজওয়ানের সঙ্গে কাটানো সমস্ত ছবিও ইনস্টাগ্রামের পাতা থেকে সরিয়ে দেন দেবচন্দ্রিমা। রিজওয়ানও দেবচন্দ্রিমাকে আনফলো করে দেন। কিন্তু ‘বন্ধু’র সঙ্গে পোস্ট করা ছবি বা ভিডিও মোছেননি। শেষবার মিষ্টি সিং-এর বিয়ের আসরে এক ছাদের তলায় দেখা মিলেছিল আর্য-চারুর। তবে একে অপরের সঙ্গে নয়, আলাদাই অনুষ্ঠানে যোগ দিয়েছিল।

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদল ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্য়াগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক