Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীকে কটূক্তির জের, গ্রেফতার রোদ্দুর রায় 

মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তির জের। গোয়া থেকে গ্রেফতার রোদ্দুর রায়। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীকে কটূক্তির জের। গোয়া থেকে গ্রেফতার হলেন রোদ্দুর রায়। মাঝেমধ্যেই ফেসবুকে এসে নান ভিডিও বানিয়ে বিতর্কে জড়ান রোদ্দুর রায়। ফেসবুকে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা। খারাপ মন্তব্য করা ও বিভিন্ন সময় রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাতে গালিগালাজ দেওয়া ইত্যাদি কারণে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এবারে তিনি অতিক্রম করে গিয়েছিলেন সমস্ত সীমা।

ভিডিওতে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। সরাসরি ওই ভিডিওতে পাবলিক ফোরামেই তিনি মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। সঙ্গে তিনি তৃণমূলের আরও এক নেতা মদন মিত্রকেও নানা কুরুচিকর মন্তব্য করে বসেন। আর তারপর থেকেই তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে বিভিন্নমহল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে পাটুলিসহ একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয় রোদ্দুর রায়ের নামে। জামিন অযোগ্য ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। অবশেষে গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গত সপ্তাহে মঙ্গলবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে-এর মৃত্যুর পর ফেসবুক লাইভে এসে ঘটনা নিয়ে সরব হন রোদ্দুর রায়। তখনই তিনি একহাত নেয় বাঙালি গায়ক রূপঙ্কর বাগচিকেও। তার সঙ্গেই নজরুল মঞ্চের সেদিনের অনুষ্ঠানের ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে যে নানা মন্তব্য শোনা যাচ্ছে তা নিয়েও সরব হন রোদ্দুর রায়। তুলে আনেন এপ্রসঙ্গে সরকারের ভূমিকা আর তখনই তিনি কুরুচিকর মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী সম্পর্কে। আর তারপর থেকেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে উদ্যত হয় বিভিন্নমহল। শেষমেশ সৈকতনগরী থেকে পুলিশের জালে বন্দি হলেন এই বঙ্গসন্তান। 

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি