আলাপ ও শ্রতির চারহাত এক হবে এবারের সিরিজে

তানসেনের তানপুরার মত এই সিরিজও যে মিউজিক্যাল ও  রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।  এবারের পর্বে চারহাত এক হতে চলেছে শ্রুতি ও আলাপের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার মুক্তি পেতে চলেছে অনলাইন প্ল্যাটফর্ম হইচই-তে ‘রুদ্রবীণার অভিশাপ’। প্রথম সিরিজ তানসেনের তানপুরাতে আলাপ ও শ্রুতির যুগলবন্দী দেখেছিলেন দর্শক। এবারের সিরিজে দেখা যাবে আলাপ ও শ্রুতির বিয়ে। আলাপ ও শ্রুতির মিউজিক্যাল রোম্যান্স যে আবারও উপভোগ করতে চলেছেন দর্শক একথা বলাই বাহুল্য।  

কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই সিরিজের গান ‘এই শুভ দিন’ ও ‘কাচ ভাঙার গান’।  শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় জয় সরকারের সঙ্গীত পরিচালনায় শোভন গঙ্গোপাধ্যায়, পিউ মুখোপাধ্যায় ও জিমূত রায়ের কণ্ঠে গানগুলি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এই সিরিজেও আলাপ ও শ্রুতির ভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় ও রূপসা চট্টোপাধ্যায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন সৌরভ দাস, সুজন মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দেবশঙ্কর হালদার, দেবেশ রায়চৌধুরী ও রাণী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়।

আগের সিরিজ তানসেনের তানপুরার মত এই সিরিজও যে মিউজিক্যাল ও  রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।  এবারের সিরিজে চারহাত এক হতে চলেছে শ্রুতি ও আলাপের। সেই আনন্দে মশগুল পরিবারের সবাই। একটা সঙ্গীতমুখর পরিবারে এমন এক শুভদিনে সুরে সুরে মেতে উঠবেন সকলে। আর তা খুব শিগগিরি ওয়েব প্ল্যাটফর্মে দেখতে পাবেন সকলে। 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট