চুল উধাও! আচমকা ন্যাড়া হয়ে গেলেন রুক্মিণী, ব্যাপারটা কী?

কিন্তু পরে জানা যায় অভিনেত্রী তাঁর আসন্ন ছবি 'বুমেরাং'-এর প্রচার সেরেছেন এই উপায়ে। আর তাঁর চুল উড়িয়ে দেওয়ার পেছনেও রয়েছে চমকপ্রদ টুইস্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! কোন বিরহ চুল কেটে ফেললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র? আবার ন্যাড়া হয়ে অবলীলায় পোজও দিচ্ছেন নায়িকা। যদিও চরিত্রের খাতিরে তারকাদের নানারকম বেশ নেওয়া নতুন বিষয় নয়। কেউ চুল কেটে ফেলছেন, কেউ ওজন কমিয়ে রোগা হয়ে যাচ্ছেন, আবার কেউ বিপুল ওজন বাড়িয়ে নিচ্ছেন। সবটাই চরিত্রের খাতিরে। কিন্তু রুক্মিণী কেন চুল কেটে ফেললেন আচমকা? আসলে তিনি চুল কাটেননি মোটেও। সবটাই এডিটের কারসাজি। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘বুমেরাং’। ছবিতে তিনি প্রথমবার জিতের বিপরীতে অভিনয় করবেন। আর ছবিটি বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি।

সেখানেই দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন নায়িকা। আর বহুদিন আগে থেকেই এই ছবির প্রচারে নেমেছেন নায়ক-নায়িকা দুজনেই। দিন কয়েক আগে তাঁর ফেসবুক হ্যাকিং নিয়ে একটি তথ্য দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু পরে জানা যায় অভিনেত্রী তাঁর আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচার সেরেছেন এই উপায়ে। আর তাঁর চুল উড়িয়ে দেওয়ার পেছনেও রয়েছে চমকপ্রদ টুইস্ট। চলুন বিষয়টা এবার একটু খোলসা করা যাক। টলিউড সুপারস্টার জিতের ‘বুমেরাং’ ছবির ট্রেলার রিলিজ করবে আগামিকাল। তার আগেই সোশাল মিডিয়ায় নজর কাড়তে এমন চমক দিলেন রুক্মিণী।

প্রযুক্তির সাহায্যে তিনি ন্যাড়া হলেন। ইতিমধ্যেই ছবির পোস্টার, টিজার এবং প্রথম গান রিলিজ করে গিয়েছে। যা কিনা ব্যপক সাড়াও পেয়েছে দর্শকদের কাছে। ছবিতে রুক্মিনীর একটি ভুমিকা হবে রোবট। ‘চেঙ্গিজ’ ছবি সুপারহিট হওয়ার পর জিৎ তাঁর পরবর্তীর ছবি বুমেরাং-এর ঘোষণা দিয়ে ছিলেন। আর তার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ওঠে। গত বছর জুলাই থেকেই ছবির শুটিং শুরু করেছিলেন জিৎ। এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। এদিকে জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে টলিউডের ছোটপর্দার অভিনেত্রী দেবচন্দ্রিমাকেও। যিনি এখন মুম্বইয়ের সিরিয়ালের কাজে ব্যস্ত। কিন্তু বুমেরাং-এ তাঁর বিপরীতে থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। ‘বুমেরাং’-এর মুক্তি পাবে আগামী ৭ জুন।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক