রুক্মিণীর হট ফোটো শুটে চোখ ধাঁধালো নেটিজেনদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যাস্ত অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। টলিউডের পাশপাশি বলিউডেও সমানতালে কাজ করছেন অভিনেত্রী। তবে সম্প্রতি কাজের জন্য নয় বরং সম্পূর্ণ অন্য একটি কারনে সংবাদ শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। অভিনেত্রী হওয়ার পাশপাশি রুক্মিণীর অন্যতম পরিচয় তিনি অভিনেতা সাংসদ দেবের (Dev) প্রেমিকা। আর এই সুত্রেই তাঁর নাম নিয়ে দেবকে কটাক্ষ করেছেন আর এক সাংসদ অভিনেতা হিরণ চট্ট্যোপাধায়। যা নিয়ে বেজায় চটেছেন দেব। কিন্তু এই সব কিছুতে বিন্দুমাত্র বিচলিত নন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে নিজের হট ফোটো শুটের ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিলেন অভিনেত্রী।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাম্প্রতিক ফোটো শুটের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী যা মুহূর্তে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে একটি মাল্টি কালারের ক্রপ টপ পরেছেন রুক্মিণী। এর সঙ্গে পরেছেন হাইস্লিট নীল স্কার্ট। স্টাইলিশ এই পোশাকে অভিনেত্রীকে একেবারে জলপরী মত দেখতে লাগছে। সম্প্রতি বাংলার প্রবাদপ্রতিম থিয়েটার শিল্পী নটী বিনোদিনীর বায়োপিকে নটীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন রামকমল। রুক্মিণীর নটীর চরিত্রে অভিনয়ের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পরেই বিনোদিনীকে নিয়ে বায়োপিকের কথা ঘোষণা করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। যা শুনে তাঁকে স্বাগত জানান রুক্মিণী।

উল্লেখ্য ছোতোবেলা থেকেই মডেলিং করলেও কখনও অভিনয় জগতে আসতে চাননি রুক্মিণী। পরবর্তীকালে দেবের হাত ধরেই অভিনয়ের জগতে পা রাখেন অভিনেত্রী। দেবের প্রযোজনা সংস্থার ব্যানারেই ‘চ্যাম্প’, ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ একের পর এক ছবিতে কাজ করেন রুক্মিণী। শুধু তাই নয় ইতিমধ্যেই টলিউডের গন্ডি পেরিয়ে বলিউডেও পা রেখেছেন অভিনেত্রী। বলিউডের ‘সনক’ ছবিতে তাঁর কাজ সম্পন্ন হয়েছে। পাশপাশি বেড়াতে যেতেও ভীষণ ভালোবাসেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই তা বোঝা যায়।

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক