পদ্ম হাতে নিতেই খুলেছে ভাগ্য, দাবি বনির

মৌখিক ভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপিকে জানিয়েছেন বনি

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদান করেছিলেন জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। যেখানে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং হবু স্ত্রী কৌশানি মুখোপাধ্যায় ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন সেখানে বনির বিজেপিতে যোগদান অনেককেই অবাক করেছিল। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ বনির। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর মা পিয়া সেনগুপ্ত বনির বিজেপি ছাড়ার কথা তুলে ধরেন।

তাঁর কথায়, মৌখিক ভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপিকে জানিয়েছেন বনি, তবে ২ থেকে ৩ দিন বাদে খাতায় কলমে সব সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তিনি ‘আম্রপলি’ ছবির শুটিংয়ের জন্য ব্যস্থ রয়েছেন বোলপুরে। তবে বনির বাবা-মা দুজনেই চাইছেন ছেলে এখন অভিনয়ে মন দিক,তাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বনি!

এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘একটা সময়ের পরে মনে হচ্ছিল, আমি যেন রাজনীতিতে বেশি জড়িয়ে পড়ছি। অভিনয় থেকে দূরে সরে যাচ্ছি। অথচ আমার আসল পরিচয়, আমি অভিনেতা। তার জন্যই এই সিদ্ধান্ত। সবাই খুব ভুল ভাবছেন, দল হেরেছে বলে আমরা সরে যাচ্ছি। আমার অন্তত তেমন কোনও মানসিকতা নেই। দল জিতে সরকার গড়লেও আমি অভিনয়টাই আগে করতাম।’ পাশাপাশি এদিন তিনিও আরও জানান যে, বিজেপিতে যোগ দিয়ে একাধিক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এমনকি তিনি বলেছেন, ‘শাসকদল কাজ করতে দিচ্ছে না, ডাহা মিথ্যে কথা। দলে যোগ দেওয়ার পরে কিছু সমস্যা তৈরি হয়েছিল। আলোচনায় সব মিটে গিয়েছে। আর এখন তো ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্ন শান্তি। যাঁদের হাতে কাজ নেই তাঁরা রটাচ্ছেন এ সব। একা আমি নই, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ সবাই কাজ পাচ্ছেন।’

উল্লেখ্য, বনির হাতে রয়েছে এখন একগুচ্ছ ছবির কাজ, দ্রুত সেগুলো শেষ করতে চান অভিনেতা। জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’, ‘আম্রপালি’র মতো ছবির কাজ। তাই রাজনীতি নিয়ে এখন বেশি কিছু ভাবতে চান না তিনি। পদ্মশিবিরে যোগ দিলেও ভোটের সময় দলীয় প্রচার ছাড়া আর সেভাবে দেখা মেলেনি বনির। তবে বর্তমানে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা সেই বিষয়েও জানাননি কিছু।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…