দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেগনেন্সির গুঞ্জনের মধ্যেই স্বামীর ম্যাচ দেখতে সকাল সকাল আমেদাবাদ ছুটলেন অনুষ্কা

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের রণক্ষেত্র বেজে গিয়েছে। আজ হাইভোল্টেজ ম্যাচ। অষ্টমবারের জন্য পাকিস্তানকে ভারত হারাতে পারবে কী, সেটাই দেখার জন্যে আজ ওত পেতে রয়েছে গোটা দেশবাসী। আজ গুজরাতের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত হতে চলা ভারত-পাকিস্তানের ম্যাচই আজ গোটা দেশবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ইতিমধ্যেই বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট হাউজফুল। হাড্ডাহাড্ডি এই ম্যাচ চাক্ষুষ করতে, লাখ লাখ টাকা দিয়ে টিকিট কিনেছেন অসংখ্য ক্রিকেটপ্রেমীরা। এবার সেই ম্যাচের সাক্ষী থাকতে সুদূর আমেদাবাদ পৌঁছলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।

এই মূহুর্তে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার গুজব আকাশে ভাসছে। যদিও বিষয়টি নিয়ে একেবারেই মাথা ঘামান নি বিরুষ্কা জুটি। গুঞ্জন ছিল বিরাটের ম্যাচ দেখতে আপাতত আর অনুষ্কাকে দেখা যাবেনা। কারণ তাঁর প্রেগনেন্সির কথা আজ গোটা বিশ্বের জানা। প্রথম সন্তান ভামিকাকে এখনও জনসমক্ষে আনেননি বিরাট-অনুষ্কা। তবে তাঁকে যে দেখতে পুরো বাবার মতোই হয়েছে তা লুকোচুরিতে নজরে এসেছে সবার। মেয়েকে নিয়ে খুবই সচেতন বিরাট-অনুষ্কা। এদিন ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী থাকতে সকাল সকাল আমেদাবাদ বিমানবন্দরে পৌঁছেছেন অনুষ্কা। মাঠে বসে ভারতে গলা ফাটাতে সোজা আমেদাবাদ চলে গিয়েছেন অভিনেত্রী। এদিন তাঁকে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে দেখা যায়। এদিন অনুষ্কা অল ব্ল্যাক লুকে নজরে পড়ল বিমানবন্দরে। তাঁর পরনে কালো টপের উপর কালো স্লিভলেস ব্লেজার এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা যায়। সঙ্গে রোদচশমাও ছিল চোখে। তিনি কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর পোশাকের ফাঁকে প্রেগনেন্সির কোনও লক্ষণই কারুর চোখে পড়েনি। 

ভারত পাক ম্যাচ প্রসঙ্গে

১৪ অক্টোবর পৃথিবীর বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে কে জেতে এখন সেটাই দেখার পালা ম্যাচ শুরু হওয়ার আগে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে পারফর্ম করবেন অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং। সুতরাং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ