বলিউডে সীতার ভূমিকায় ডেবিউ করছেন সাঁই পল্লবী

গুঞ্জন অভিনেত্রী সাঁই পল্লবী বাকি রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করবেন, অর্থাৎ এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন সাঁই পল্লবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াই চলছেই। কিন্তু সুযোগ বুঝে দুই ইন্ডাস্ট্রির তারকারাই অদল বদল ঘটাচ্ছে। অর্থাৎ দক্ষিণের একাধিক তারকারা বলিউডে তাঁদের প্রাধান্য বিস্তার করছে অন্যদিকে বলিউডেরও একাধিক তারকারা রাজত্ব বিস্তার করছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই রশ্মিকা, পূজা, শ্রুতি-সহ একাধিক দক্ষিণী নায়িকারা মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করে নিয়েছেন, একাধিক হিন্দি ছবির শ্যুটিং শুরু করেছেন তাঁরা। এবার এই তালিকায় যুক্ত হবেন দক্ষিণের আরও এক সুপারহিট নায়ক সাঁই পল্লবী। এমনটাই আপাতত গুঞ্জন।

২০১৯ সালে প্রাচীন মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে বলিউডে একটি চলচ্চিত্র নির্মাণের কথা ঘোষণা করেছিলেন প্রযোজক আল্লু অরবিন্দ। সুতরাং যথেষ্ট বড় বাজেটের ছবি হবে এটি, অরবিন্দের সঙ্গে যোগ দিয়েছেন নীতেশ তিওয়ারি, রবি উদ্যাওয়ারের মতো আরও উদ্যোগপতিরা। কিন্তু এই ছবির চরিত্র তো অনেকগুলি, কে হবেন রাম, কে হবেন লক্ষণ, কে ই বা হবেন সীতা? সবটাই জানতে মরিয়া দর্শক। গুঞ্জন অভিনেত্রী সাঁই পল্লবী বাকি রামায়ণে সীতার চরিত্রে অভিনয় করবেন, অর্থাৎ এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন সাঁই পল্লবী। যদিও এই ছবির আরও তারকা কাস্ট সম্পর্কে কিছুই জানা যায়নি।

সূত্র অনুসারে, পূর্বে এই ছবিটির জন্যে প্রযোজক হৃতিক রোশন, রাম চরণ এবং প্রভাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁরা রাজি হয়েছেন কিনা জানা নেই. তবে, রণবীরকে এখন দৃশ্যত এই ভূমিকার জন্য বিবেচনা করা হচ্ছে। এমনকী সীতার জন্যে নির্মাতারা অতীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু সে বিষয়ে স্পষ্ট ধারণা নেই। যতক্ষণ না সিনেমাটি ফ্লোরে যাচ্ছে, এই প্রকল্প সম্পর্কে কিছুই নিশ্চিত নয়। এর আগে, একটি মিডিয়া পোর্টালে নির্মাতারা জানিয়েছিলেন যে, সিনেমাটি ২০২৩ সালে ফ্লোরে যাবে৷ এদিকে কাজের ফ্রন্টে, সাঁই পল্লবীকে শেষবার তামিল ফিল্ম গার্গীতে দেখা গিয়েছিল, যেটি ১৫ জুলাই, ২০২২ এ মুক্তি পেয়েছিল।

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের