বিয়ে করছেন সায়নী, বিরাট উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে সায়নী মুম্বইতে থাকলেও বৃহস্পতি বারই কলকাতায় ফিরবেন। তবে মুখ্যমন্ত্রীর থেকে কী উপহার পেলেন সায়নী? এই প্রসঙ্গে সায়নী একটি বেসরকারী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী পরিচিতি রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক সানাইয়ের সুর! একেবারে লাইন পড়ে গিয়েছে বিয়ের। পরমব্রত, শ্রীপর্ণা ইতিমধ্যেই বিয়ের পাঠ চুকিয়েছেন। এবার পালা অভিনেত্রী সায়নী দত্তের। যিনি এই মূহুর্তে মুম্বইতে ফাটিয়ে কাজ করছেন। আগামী ১৫ ডিসেম্বর কলকাতার ফোর্ট উইলিয়ামের গুরুদ্বারে পঞ্জাবি রীতি মেনে বিয়ে করবেন তিনি। আর ১৬ ডিসেম্বর শহর কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসতে চলেছে তাঁর প্রীতিভোজের আয়োজন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, বাঙালি হয়ে পাঞ্জাবী রীতিতে বিয়ে কেন? আসলে অভিনেত্রীর পাত্র বাঙালি নন, পঞ্জাবি এবং শিখ ধর্মাবলম্বী। চণ্ডীগড়ের গুরবিন্দরজিৎ সমরাকে বিয়ে করছেন তিনি।

যিনি নামী একটি বহুজাতিক সংস্থার উচ্চ পদে কাজ করছেন। তাঁর নাম গুরবিন্দরজিৎ। সুতরাং দু’জনের পেশা সম্পূর্ণ আলাদা। সায়নীর হবু স্বামী থাকেন লন্ডনে। কিন্তু বিয়ের অনুষ্ঠান হবে কলকাতায়। সায়নীর আর একটি পরিচয় তাঁর বাবা সুভাষ দত্ত পরিবেশকর্মী। তাই নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সায়নীর বিয়েতে তিনি আসতে পারবেন না, কিন্তু তাঁর জন্যে বিরাট উপহার পাঠাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে সায়নী মুম্বইতে থাকলেও বৃহস্পতি বারই কলকাতায় ফিরবেন। তবে মুখ্যমন্ত্রীর থেকে কী উপহার পেলেন সায়নী? এই প্রসঙ্গে সায়নী একটি বেসরকারী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রী পরিচিতি রয়েছে। ওঁকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। কিন্তু, ওঁর শরীর খুব একটা ভাল নেই। তাই বিয়ের দিন আসতে পারবেন না। তবে তিনি আমার জন্য হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। আর এটাই আমার বিয়ের সব থেকে বড় উপহার। সবাই তো সোনা-গয়না-শাড়ি দেন, তবে এই চিঠি যে কতটা স্পেশ্যাল, বলে বোঝাতে পারব না। তবে চিঠির সঙ্গে অন্য বেশ কিছু উপহারও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি আপ্লুত।’’ জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর কলকাতার রিসেপশন মিটিয়েই নবদম্পতি চলে যাবেন চণ্ডীগড়। ১৯ ডিসেম্বর সেখানে অনুষ্ঠানের পর ২২ ডিসেম্বর ফিরে যাবেন মুম্বই, সেখানে একটি রিসেপশন হওয়ার কথা। তবে স্বামীর সঙ্গে পাকাপাকি ভাবে লন্ডনেই সংসার পাতবেন সায়নী সংসার।

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা