‘আমি এলাচ-এর প্রচার করেছি, গুটখার নয়’, পান মশলার বিজ্ঞাপন-বিতর্কে মুখ খুললেন সলমান

অজয় দেবগন, শাহরুখ খান, আমির খানের পাশাপাশি তামাকজাত পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে আইনি বিপাকে জড়িয়েছেন সুপারস্টার সলমান খানও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি এলাচ-এর প্রচার করেছি, গুটখার নয়’, পান মশলার বিজ্ঞাপন-বিতর্কে মুখ খুললেন সলমান। অজয় দেবগন, শাহরুখ খান, আমির খানের পাশাপাশি তামাকজাত পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে আইনি বিপাকে জড়িয়েছেন সুপারস্টার সলমান খানও। এবার তার সাফাই দিলেন ভাইজান। একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে সলমান খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। কোটা গ্রাহক আদালতে এই মামলার এখন শুনানি চলছে। শুনানিতে বিজ্ঞাপন বিতর্কে একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ‘দাবাং’ অভিনেতা। তিনি আদালতে দাবি করেছেন যে, তাঁর অভিনীত বিজ্ঞাপনটি কোনও পান মশলার নয়। ওটি রূপালী মোড়ানো এলাচের বিজ্ঞাপন ছিল। ওটা কিছুতেই গুটখা হতে পারে না। আদালতে সলমান এই মামলার আরও তদন্তের অনুরোধ করেছেন। মামলাটির পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর।

শুনানির সময় সলমানের আইনজীবী আশীষ দুবে দাবি করেছে যে, অভিযোগের সমাধান করার জন্য গ্রাহক কমিশনের এখতিয়ার নেই। অভিনেতা পান মশলার প্রস্তুতকারক বা পরিষেবা প্রদানকারী নন। তাই তাকে মামলায় জড়িত করা আইনত অযৌক্তিক। অভিনেতাকে অপ্রয়োজনীয় ভাবে হয়রানি করা হচ্ছে। তিনি কোনও গুটখা বা পান মশলার বিজ্ঞাপন দেননি, বরং কেবল রূপালী লেপযুক্ত এলাচের বিজ্ঞাপন দিয়েছেন, এটি পান মশলার শ্রেণীর আওতায় পড়ে না। বিতর্কটির সূত্রপাত ‘গেরুয়া লেপযুক্ত এলাচ’ এবং ‘গেরুয়া লেপযুক্ত পান মশলা’ প্রচারের একটি বিজ্ঞাপনের মাধ্যমে। সেটিতে অভিনয় করেছেন ভাইজান। কারণ রাজশ্রী পান মশলা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি।

কোটার বিজেপি নেতা এবং আইনজীবী ইন্দর মোহন সিংহ হানি অভিযোগে বলেছেন যে, ‘সলমান খান জেনে বুঝে এই ধরনের ক্ষতিকারক পণ্যের বিজ্ঞাপন করেছেন। এবং দাবি করেছেন এই ৫ টাকার প্যাকেটে জাফরান হয়েছে। যেটি জনসাধারণকে বিভ্রান্ত করেছে, কারণ ৫ টাকার প্যাকেটে আসল জাফরান ব্যবহার করা সম্ভব নয়। তার দাম অনেক।  এই ধরনের বিজ্ঞাপন তরুণদের তামাকজাত দ্রব্য খেতে উৎসাহিত করে, যার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সলমান খান অনেক মানুষের আদর্শ। তাই আমি তাদের অনুরোধ করছি যে তারা তরুণদের কাছে ভুল বার্তা যেন না ছড়ান। কারণ পান মশলা মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।’ এরপরেই আদালত উত্থাপিত উদ্বেগ স্বীকার করে সলমান খান এবং রাজশ্রী পান মশলাকে নোটিশ জারি করেছে।

 

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের