‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২৪ ঘন্টা কাটার আগেই ডিগবাজি খেলেন বলিউডের তিন খানের অন্যতম সলমান খান। বুধবার রাতেই ২৫ দিন বাদে ঘুম থেকে জেগে উঠে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছেন। বলিউডের ‘মুসলিম মুখ’ সলমানের ওই পরামর্শে চটেছেন আন্দোলনকারীরা। পাল্টা সলমানকে ভাল করে ‘বুট চাটার’ পরামর্শ দিয়েছেন তাঁরা। ভাইজানের সমালোচনায় সরব হয়েছেন নেটা নাগরিকরা। অনেকেই কটাক্ষের সঙ্গে বলছেন, ‘আপনার মতো একজন অভিযুক্তের কাছ থেকে দেশের তরুণ প্রজন্ম শিখতে যাবে না, তাঁরা কী করবে? ওয়াই ক্যাটেগরির সুরক্ষা নিয়ে আপনি বাড়িতে ঘুমিয়ে থাকুন।’

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গত ২০ জুন থেকেই যন্তরমন্তরে ধর্না কর্মসূচি চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। এক মাসের উপরে চলা ওই কর্মসূচিতে দিন দিন সমর্থন বেড়ে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফেও সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনও ফের একবার আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোথায় ওই আলোচনা হবে সেই জটিলতা না কাটায় কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে কোনও বৈঠক হয়নি। উল্টে আগামিকাল শুক্রবার ৯২৪ জুলাই) দিল্লি পুলিশের ‘বর্বরতার’ প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে সর্বোচ্চ ব্যবস্থার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

পরিস্থিতি যখন জটিল ঠিক তখনই পড়ুয়াদের আন্দোলনের পাট চুকিয়ে বাড়ি ফেরার পরামর্শ দিয়েছেন সলমান খান। সমাজমাধ্যম ‘ইনস্টাগ্রামে’ তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে টুইট করেছেন এবং আমি নিশ্চিত যে, প্রশ্নপত্র ফাঁসের জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। তাই শিক্ষার্থীরা, দয়া করে তোমরা তোমাদের বাবা-মার কাছে ফিরে যাও। আন্দোলন তুলে দাও।’

টানা ২৫ দিন অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুককে নিজের বাড়ি থেকে খাবার পাঠানোর টোপ দিয়ে সলমান লিখেছেন, ‘ভাই সোনম, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে ভাই। বিষয়টাকে আর বাড়িও না।  এই উদ্দীপনা অন্য কোনও সময়ের জন্য তুলে রেখো। এখন কিছু খেয়ে নাও। চাইলে আমি বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিতে পারি।’

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের