ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

এবার বেহালার এক প্রোমোটারের থেকে পাঁচ লক্ষ টাকা তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বেহালার এক প্রোমোটারের থেকে পাঁচ লক্ষ টাকা তোলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রোমোটারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেতা তুহিন পালের বিরুদ্ধে FIR দায়ের করেছে পুলিশ। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। অভিযোগ নিয়ে সাতদিনের মধ্যে জবাবদিহি করাতে বলা হয়েছে অভিযুক্ত বিজেপি নেতাকে। আর দলের শৃঙ্খলারক্ষা থেকে তাঁকে আপাতত সাসপেন্ড করা হয়েছে।

যদিও তুহিনের দাবি, তাঁর নাম করে দলের কিছু নেতা-কর্মী ভোট-পরবর্তী সহিংসতা ও তোলাবাজি চালাচ্ছে। সেটা প্রতিবাদ করতেই তাঁকে নিশানা করা হয়েছে। তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। ওই প্রোমোটার তাঁকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি ইতিমধ্যেই ওই প্রোমোটারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের জন্যে তিনি অনুরোধ জানিয়েছেন পুলিশকে।

সূত্র বলছে, বেহালার বনমালী নস্কর রোডের বাসিন্দা ওই প্রোমোটার। নাম কাশীনাথ মণ্ডল। অভিযোগ, কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে একটি নির্মাণের কাজ করছেন তিনি। বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছিলেন বিজেপি নেতা তুহিন পাল। তিনি নিজের পরিচয় দেন, বেহালা মণ্ডল (২)– এর সভাপতি হিসেবে। এরপর কাশীনাথ যেতেই তুহিন এবং তাঁর সঙ্গীরা তাঁকে আটকে রেখে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ প্রোমোটারের স্ত্রীর। এই ঘটনায় বুধবার রাতেই বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন কাশীনাথের স্ত্রী। তাঁর আরও দাবি, বেশ কয়েকদিন ধরেই বেহালার আশেপাশের এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা তোলা তুলছেন। তাঁরা বেশিরভাগই নির্মাণ ব্যবসায়ীকে টার্গেট করছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানিয়েছেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। জানা গিয়েছে, বিজেপির স্থানীয় স্তরে বিষয়টি না মেটানোর কারণে কাশীনাথ রাজ্যস্তরে অভিযোগ জানান। তার পরেই অভিযুক্ত নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দল।

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের