পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি। দেশের রাজধানীতে চলছে আন্দোলন। যন্তর মন্তরের মধ্যে আর সীমাবদ্ধ নেই পড়ুয়া ও ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। গোটা দেশেই এর আঁচ পড়েছে। সেই আন্দোলনে পডুয়াদের পাশে দাঁড়িয়ে তিনদিন আগেই এক্স হ্যান্ডলে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অরিজিৎ সিংহ। সেই সময়ে তিনি লিখেছিলেন, ‘এবার তো আপনারা এখানে ছাত্র-ছাত্রীদের মারধরও করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না? হ্যালো নেতা, মন্ত্রী। এসব কী চলছে ভাই!! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন নাকি…?

আরও পডুন: আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

অরিজিতের এই মন্তব্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আন্দোলনরত পডুয়ারা অক্সিজেন পান। কিন্তু এবার নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন জেন জি-দের পছন্দের গায়ক। আজ, বৃহস্পতিবার বিকেলে অরিজিৎ নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমি পুলিশকে নিশানা করিনি। দিল্লির ঘটনা দেখে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। আমার মাথা গরম হয়ে গিয়েছিল। তাই দ্রুত প্রতিক্রিয়া দিয়েছিলাম। যদিও সেটা আমি বলতে চাইনি, নিজের বক্তব্য থেকে সরে আসছি। পুলিশ তাঁদের কাজ করছে। পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তখনও পুলিশ নিজের কাজ করেছিল। তাই নিজের কথা ফেরত নিচ্ছি। যারা পুলিশকে মারছে তাদের নিন্দা জানাই। আমি এই ককরোচ পার্টিকেও সমর্থন করি না। কিন্তু কিছু পডুয়া রয়েছে, যাদের সঙ্গে অন্যায় হচ্ছে। তাদের মারধর করা হচ্ছে, সেটা আমি মেনে নিতে পারছি না। আমার প্রশ্ন একটাই, গণ্ডগোলের আগে বিষয়টি মিটিয়ে নেওয়া যেত না? খুব খারাপ লাগে তখন, যখন দেখি নিরীহ মানুষদের এইভাবে মারধর করা হচ্ছে। তবে আমার বক্তব্য এখানেই শেষ।’ অরিজিতের এই ডিগবাজি নিয়ে অবাক নেটিজেনরা। যদিও অনেকের ধারণা ককরোচদের আন্দোলনে রাজনৈতিক রঙ লাগায় অরিজিৎ আর তার মধ্যে থাকতে চাইছেন না। তাই পডুয়াদের আন্দোলনকে সমর্থন করলেও নিজের বাক্যকে সংযত করলেন তিনি।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার