সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

ভক্তদের পাশাপাশি অভিনেত্রীর প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও ছবিতে কমেন্ট করেছেন। যা ভক্তদের নজর কেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শার্টবিহীন, সিক্সপ্যাক চেহারায়, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে হৈচৈ ফেলে দিয়েছেন সুপারস্টার সলমান খান। রবিবার ইনস্টাগ্রামে শেয়ার করা এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার নিজেকে নিয়ে থাকার দুটো উপায় আছে, একাকীত্ব এবং নিঃসঙ্গতা। একা থাকাটা সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আর নিঃসঙ্গতা তখন কেউ তোমার সঙ্গে থাকতে চায় না, এর থেকেই বুঝে নিতে হয় তোমার কী করা দরকার?’ অভিনেতার এই পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, তবে কী এবার একাকীত্ব গ্রাস করছে সলমানকে?

ইন্ডাস্ট্রির মোস্ট এলিজেবল বেচলর তিনি। ষাটের উর্ধ্বে বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। একাধিক মডেল-অভিনেত্রীর সঙ্গে প্রেম হলেও কোনও টাই বিয়ে অবধি গড়ায়নি অভিনেতার। সলমান খানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। ভক্তদের পাশাপাশি অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও ছবিতে কমেন্ট করেছেন। যা ভক্তদের নজর কেড়েছে। ছবিতে অভিনেতার সুগঠিত শরীর ও সুঠাম অ্যাবস দেখা গিয়েছে। ৬০ বছর বয়সেও তাঁর শারীরিক গঠন দেখে হুঁশ উড়েছে ভক্তদের। হঁশ উড়েছে অভিনেত্রী সঙ্গীতা বিজলানিরও। তিনি সোমবার ছবির কমেন্টবক্সে উত্তেজনা প্রকাশ করে লিখেছেন, ‘উফফ’।

 

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এছাড়াও, পাশে একটি ভালবাসার স্মাইলিও দিয়েছেন। সলমানের পোস্টার পরেই অভিনেত্রীর এই ধরনের কমেন্ট, ভক্তদের মধ্যে কৌতূহল জাগাচ্ছে। অনেকেই বলছেন, অভিনেতা হয়তো তাঁর জীবনের ব্যক্তিগত কিছু আভাস দিচ্ছেন। অনেকেই ভাবছেন, আবারও কী তাঁরা এক হবেন? কেরিয়ারের একেবারে প্রথম ধাপে সঙ্গীতা বিজলানি এবং সলমান খানের সম্পর্কের শুরু হয়েছিল। একটি টিভি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় দুজনের দেখা হয় এবং খুব তাড়াতাড়ি তাঁরা বলিউডের অন্যতম প্রিয় জুটি হয়ে ওঠেন। প্রায় এক দশক ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। তাঁরা বিয়ের পরিকল্পনাও করেছিলেন।

শোনা যায়, তাঁদের বিয়ের কার্ডনো ছাপা হয়ে গিয়েছিল। তখনই তাঁদের সম্পর্কে বাধা আসে এবং শেষ পর্যন্ত বিয়েটি বাতিল হয়ে যায়। তবে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পরেও, সলমান খান এবং সঙ্গীতা বন্ধুত্ব বজায় রেখেছেন। সঙ্গীতা পরে একজন ক্রিকেটারকে বিয়ে করলেও তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পেশাগতভাবে, সলমানকে শেষবার ‘সিকান্দার’ ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, জেইন শ, অঙ্কুর ভাটিয়া এবং বিপিন ভরদ্বাজ সহ আরও অনেকে। এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ