মাদক না ছাড়ায় নোবেলকে তালাক স্ত্রী সালসাবিলার

নোবেলের আজকের এই অবস্থার জন্য তিনি শুধু একাই দায়ী কিন্তু তাঁর মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিতর্কের অন্য নাম বাংলাদেশের তরুণ গায়ক নোবেল। নোবেলের ব্যক্তিগত জীবন বা পেশাগত সবটাই নেটমহলে চর্চিত। ২০১৯ সালে জি বাংলার ‘সা রে গা মা পা’তে অংশ নেওয়ার পর থেকেই রাতারাতি লাইমলাইটে উঠে আসেন তিনি। দিন কয়েক আগেই ফেসবুকে নিজেই জানান, তাঁর কেরিয়ার ধ্বংসের মুখে। এদিকে সম্প্রতি নোবেলের একটি লাইভ কনসার্টের ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলা দেশের একটি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় নোবেলকে মদ্যপ অবস্থায় পারফরম্যান্স করতে দেখা যায়, এবং স্টেজে মাতলামি করতেও দেখা গিয়েছিল তরুণ গায়ক কে।

দর্শকরা তাঁর এই কাণ্ডে জলের বোতল, জুতো ছুঁড়তে শুরু করে। যদিও এই ঘটনার সাফাই দিতে গিয়ে নোবেল বলেন, মদ না খেলে তাঁর অ্যানার্জি আসেনা, তাই পারফরম্যান্সের অ্যানার্জি পেতে তিনি মদ খান। এছাড়া তাঁর বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগও উঠেছে একাধিকবার। এবার নোবেলের মদ খাওয়ার বিরোধিতা করে তাঁকে তালাক দিলেন গায়কের স্ত্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই জানালেন এ কথা। 

তাঁর কথায়, এতদিন শুধুমাত্র তালাক ঝুলিয়ে রেখেছিলেন। মাদক ছাড়তে বলেছিলেন তিনি, কিন্তু নোবেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মাদক ছাড়বেন না। এই কারণেই এবার তালাক সম্পন্ন করলেন সালসাবিল। এদিন বাংলাদেশের এক গণমাধ্যমকে সালসাবিল মাহমুদ নিশ্চিত করলেন, ‘নোবেলকে তালাকের চিঠি আগেই দিয়েছিলেন। প্রকৃতপক্ষে তালাক কার্যকর হতে প্রায় তিনমাস সময় লাগে। কিন্তু চাইলে তা স্থগিত করা যায়। আমি নোবেলের পরিবর্তন আশা করেছিলাম, তাই সেটাকে স্থগিত রেখেছিলাম। কিন্তু আর নয়, আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর হয়েছে।’ বিষয়টি জানিয়ে সালসাবিল ফেসবুকে লিখেছেন, “আমি আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশন হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও নোবেল মাদকদ্রব্য ছাড়তে রাজি হয়নি। তাঁর কথায়, মাদক ছাড়তে হলে অনেক আগেই ছাড়তেন। অতএব আমি আমার পারিবারিক সিদ্ধান্তে ডিভোর্স রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছি। নোবেলের আজকের এই অবস্থার জন্য তিনি শুধু একাই দায়ী কিন্তু তাঁর মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাশালী মানুষদের অবদান আছে। যাদের মধ্যে আছেন, সরকারি প্রশাসনিক উর্ধতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী। দরকার হলে নাম বলব। যাদের আগের ক্রিমিনাল রেকর্ড আছে।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…