এই মুহূর্তে

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: সদ্য চার হাত এক হল রাজ নিদিমোরু ও সামান্থা রুথের। অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মানুষকে সাক্ষী রেখে বিয়ে সেরেছেন যুগল। তাঁদের বিয়ের বিভিন্ন ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের পর কেমন আছেন সদ্য ‘দিল্লি কা লাড্ডু’ খাওয়া রাজ? একটি মজাদার মন্তব্যের মধ্য দিয়ে স্বামীর বর্তমান অবস্থার কথা শেয়ার করেছেন সামান্থা।

বিয়ে হতে না হতেই রাজের জীবনে সমস্যা হয়ে উঠেছেন সদ্য গৃহীনি নায়িকা। বুধবার সামান্থার বন্ধু মেঘনা বিনোদ ইনস্টাগ্রামে বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন। তাতে কনের মেহেন্দি থেকে শুরু করে বিয়ের বিভিন্ন রীতিনীতি সবই দেখানো হয়েছে। রাজ সামান্থার বেশ কিছু মিষ্টি অন্তরঙ্গ মুহূর্তও তাতে ধরা পড়েছে।

ছবিগুলি পোস্ট করে মেঘনা ক্যাপশনে লিখেছেন, “আমি এমন এক ভালবাসা দেখেছি যা মানুষকে আনন্দ দেয়, স্থির রাখে, ভাল শ্রোতায় পরিণত করে, শক্তিশালী করে, শান্ত ও মুক্ত করে। তোমার বিয়ে যে তোমাকে কতটা সুখ দিয়েছে তা দেখেছি। সামান্থা, আমি তোমার জন্য আরও বেশি খুশি হতে চাই।
সেই সঙ্গে এও বলতে চাই যে আমি কতটা ভাগ্যবান! রাজের মতো একজন দাদা পেয়েছি জীবনে। তোমাদের দু’জনকেই খুব ভালোবাসি। সারাজীবন সুখে থাকো তোমরা, এই কামনা করি।”

পরে সামান্থা নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিগুলিই আবার দেন। ছবির ক্যাপশন নিয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।  ক্যাপশনের সেই মিষ্টতা খুব সহজেই বুঝিয়ে দিয়েছে রাজের সঙ্গে সামান্থার বন্ধন কতখানি মজবুত। খুনসুঁটি মাখা দাম্পত্য কতখানি মধুর হতে পারে তা বোঝা যায় সামান্থার ক্যাপশন পড়লেই।

মালাবদল অনুষ্ঠানের ঠিক আগের একটি ছবি সামান্থা ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছে মালা হাতে তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাজের দিকে তাকিয়ে তিনি হাসছেন। ছবির ক্যাপশনে লেখা, “এই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এখন তাঁর জীবনের সমস্যা।” ক্যাপশন শেষ দুষ্টুমি ভরা এক ইমোজি দিয়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪০ কোটি টাকার তামাকজাত বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েও ফেরালেন সুনীল শেট্টি, কিন্তু কেন?

আবাসন লক্ষ্য করে গুলি নাকি অন্য কিছু? পুলিশের জালে অভিনেতা কমল আর খান

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ