‘সিটাডেল’-এ অ্যাকশন শুটিংয়ে একবার গুরুতর আঘাতে সব ভুলে গিয়েছিলেন সামান্থা

শুটিংয়ের সময় আমার একটি ঝাঁকুনি উঠেছিল, যার পরে আমি সবার নামগুলি ভুলে গিয়েছিলাম৷ কিন্তু তখন আমি ভাবতাম, কেউ আমাকে কেন হাসপাতালে নেয়নি, কেউ আমাকে কেন কিছু জিজ্ঞাসা করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্থা রুথ প্রভু, দক্ষিণের একজন সুপারস্টার অভিনেত্রী। সম্প্রতি ব্যক্তিগত জীবনের কারণে শিরোনাম হচ্ছেন অভিনেত্রী। তাঁর প্রাক্তন তথা অভিনেতা নাগা চৈতন্য আবারও বিয়ে করতে চলেছেন। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার বাগদানের বিষয়টি নিজেই ঘোষণা পড়েছিলেন সুপারস্টার নাগার্জুন। এছাড়াও দিন কয়েক আগেই খবরে উঠেছিল যে, নাগার্জুনের জন্যেই নাকি নাগা আর সামান্থার ডিভোর্স হয়েছিল। এই দাবি তুলেছিলেন একজন কংগ্রেসনেত্রী। যাই হোক, নাগা এবং সামান্থা দুজনেই এই রটনার তীব্র বিরোধিতা করেছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভু বহু প্রতীক্ষিত ওয়েবসিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণের ট্রেলার। সিরিজে সামান্থার সঙ্গে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান।

আরও পড়ুনঃ ‘আমি সেখানে শুয়ে পড়ব, আর উঠব না’, কোথায় মৃত্যু হবে, নিজেই জানালেন শাহরুখ

দ্য ফ্যামিলি ম্যান, রাজ এবং ডিকে-এর পরিচালকদের সঙ্গে ছবিতে তিনি আবারও দলবদ্ধ হয়েছেন। এই অ্যাকশন-প্যাকড স্পাই থ্রিলারে সামান্থার প্রচুর স্টান্ট রয়েছে, যার মধ্যে অনেকগুলি স্টান্ট অভিনেত্রী নিজেই করেছে৷ তবে সেই চিত্রগ্রহণের সময় অভিনেত্রী গুরুতর আঘাত পেয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন সামান্থা। সাক্ষাৎকারে, সামান্থা রুথ প্রভু সিটাডেল: হানি বানি-এর শুটিং করার সময় যে আঘাত পেয়েছিলেন, সে সম্পর্কে মুখ খুলেছেন। অভিনেত্রী বলেন, “শুটিংয়ের সময় আমার একটি ঝাঁকুনি উঠেছিল, যার পরে আমি সবার নামগুলি ভুলে গিয়েছিলাম৷ কিন্তু তখন আমি ভাবতাম, কেউ আমাকে কেন হাসপাতালে নেয়নি, কেউ আমাকে কেন কিছু জিজ্ঞাসা করেনি।” যদিও চিন্তার কিছু নেই, শো-এর লেখক, সীতা মেনন, স্পষ্ট করেছেন যে, তাদের শুটিং সেটে একজন ডাক্তার অলওয়েজ থাকতো, যা সামান্থা তার আঘাতের কারণে মনে করতে পারেনি। অভিনেত্রী আরও স্মরণ করেন, “আমার মনে আছে, আমার কনকশনের সময়, শুনেছিলাম যে আমাদের সেটটি মাত্র এক দিনেরও কম সময়ের জন্য আছে, আমাদের শ্যুটটি শেষ করতে হবে। তাই তখন আমার বিরক্ত বোধ হত। তখন আমার মনে পড়ে স্টান্ট লোকটি আমার সামনে ছিল।”

আরও পড়ুনঃ দিতে হবে ৫ কোটি, নয়তো বাবা সিদ্দিকীর থেকেও খারাপ অবস্থা হবে সলমানের, ফের হুমকির মুখে ভাইজান

সামান্থা রুথ প্রভু আরও বলেছেন, তাঁর এই অসুস্থতার জন্যে তিনি ‘সিটাডেল: হানি বানি ‘ রাজ এবং ডিকে নির্মাতাদের কাছে অন্য কাউকে কাস্ট করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু তারা অবশ্য দমে যাননি এবং তাঁর সঙ্গেই এগিয়ে যান। সম্প্রতি রিলিজ করেছে সিটাডেলের ট্রেলার। যেখানে অভিনেত্রীর অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রশংসা অর্জন করছেন। তবে এখন তিনি এই শোটি দেখে খুব কৃতজ্ঞ। কারণ সামান্থাকে এটি করতে পারতেন না। যদিও অভিনেত্রী বেশ কয়েক বছর ধরেই মায়োসাইটিস নামক একটি বিরল ভাইরাসে আক্রান্ত।

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর