‘অভিনেত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারের’, হেমা কমিটির প্রশংসায় সামান্থা রুথ প্রভু

হেমা কমিশন গঠন হওয়ার পরেই মালয়লাম ইন্ডাস্ট্রির একের পর এক রহস্য উদঘাটন হচ্ছে। এর ফলে নায়িকাদের নিরাপত্তার যেমন প্রশ্ন উঠছে, তেমনি একাধিক তারকা হেমা কমিটির রিপোর্টের প্রশংসা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি হেমা কমিশন গঠন হওয়ার পরেই কন্নড় এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। এরপর থেকেই একাধিক যৌন হেনস্থার কথা সামনে আনছেন কন্নড়, মালায়ালাম অভিনেত্রীরা।অতীতে সহ-অভিনেতাদের দ্বারা নানারকম যৌন হয়রানির কথা প্রকাশ্যে আনছেন অভিনেত্রীরা। এখনও পর্যন্ত ১৭ টি যৌন হয়রানির অভিযোগ জমা পড়েছে। একাধিক অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন নায়িকারা।কেউ হোটেলের ভেতরে যৌন হয়রানির শিকার হয়েছেন তো আবার কেউ শুটিং সেটে নির্যাতিত হয়েছেন। হেমা কমিশন গঠন হওয়ার পরেই মালয়লাম ইন্ডাস্ট্রির একের পর এক রহস্য উদঘাটন হচ্ছে। এর ফলে নায়িকাদের নিরাপত্তার যেমন প্রশ্ন উঠছে, তেমনি একাধিক তারকা হেমা কমিটির রিপোর্টের প্রশংসা করেছেন। যাঁদের মধ্যে একজন সামান্থা রুথ প্রভু। শনিবার সামান্থা রুথ প্রভু হেমা কমিটির রিপোর্টের প্রশংসা করেছেন।

তাঁর মতে, এই আইনী কমিটি গঠিত হওয়ার পরেই কেরলের বেশ কয়েকজন অভিনেতা শিল্পে অপব্যবহারের সম্মুখীন হওয়ার বিষয়ে মুখ খুলতে পেরেছেন। অভিনেতা তেলেঙ্গনা সরকারকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে একটি অনুরূপ প্রতিবেদন প্রকাশ করার জন্যও অনুরোধ করেছেন। যা মহিলাদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে। সামান্থার কথায়, “আমরা, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির মহিলারা, হেমা কমিটির রিপোর্টকে স্বাগত জানাই এবং কেরলে WCC-এর অবিরাম প্রচেষ্টাকে সাধুবাদ জানাই, যা এই মুহুর্তে পথ তৈরি করেছে। আমরা এতদ্বারা তেলেঙ্গনা সরকারকে অনুরোধ করছি, যৌন হয়রানির বিষয়ে জমা দেওয়া সাব কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য, যা TFI (তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে) মহিলাদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ প্রতিষ্ঠা করতে সরকার এবং শিল্প নীতিগুলিকে ফ্রেম করতে সাহায্য করতে পারে।”

বিচারপতি হেমা কমিটির ২৩৫-পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মালায়ালাম চলচ্চিত্র শিল্প ১০-১৫ জন পুরুষ প্রযোজক, পরিচালক এবং অভিনেতা দ্বারা নিয়ন্ত্রিত।
রাজ্য সরকার ২০১৭ সালে তিন সদস্যের বিচারপতি হেমা কমিটি গঠন করেছিল এবং ২০১৯ সালে রিপোর্ট জমা দিয়েছিল। রিলিজের আইনি চ্যালেঞ্জের কারণে রিপোর্টটি এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। সামান্থা পাশাপাশি আরও বলেছেন যে, তেলঙ্গানা সরকার কেরল-স্টাইল কমিটি গঠন করলে টলিউড অনেক উপকৃত হবে। সামান্থা রুথ প্রভুকে শেষ দেখা গিয়েছিল ‘কুশি’ ছবিতে, তার সহ-অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। ‘বঙ্গরাম’ নামের একটি প্রজেক্টেও অভিনয় করবেন তিনি। সামান্থা এই বছর তার জন্মদিনে প্রকল্পটি ঘোষণা করেছিলেন। তিনি রাজ এবং ডিকে এর সিটাডেল: হানি বানিতেও অভিনয় করবেন, সহ-অভিনেতা বরুণ ধাওয়ান, কে কে মেনন এবং সিকান্দার খের। চলতি বছরের নভেম্বরে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ