‘বাবার সঙ্গে গাড়িতে বসেই ঠাকুর দেখতে বেরোতাম’-সন্দীপ রায়

স্মৃতিমেদুর সন্দীপ রায় জানান, ‘ছোট বেলায় পুজো হত খুব সাধারণভাবেই। এত আড়ম্বর তখন ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্র জগতের কথা উঠলে যাঁর কথা স্বাভাবিকভাবেই উঠে আসে, তিনি সত্যজিৎ রায়। তাঁর সেই অপার সৃষ্টিকে এই প্রজন্মের মধ্যে যিনি সঞ্চারিত করছেন তিনি হলেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। সম্প্রতি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের ৬৬ বছর পূর্ণ হল। বিশ্ববরেণ্য পরিচালকের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতীয় ডাকবিভাগ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায়। বাবার প্রতি এমন শ্রদ্ধা নিবেদনে কার্যত খুশি সত্যজিৎ পুত্র। অনুষ্ঠানের এক ফাঁকেই এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্যের মুখোমুখি হয়ে পুজোর স্মৃতি ভাগ করে নিলেন সত্যজিৎ পুত্র।

পুজোর প্ল্যান কী?

স্মিত হেসে জবাবে সত্যজিৎ পুত্র বলেন, পুজোটা কেমন কাটবে সেটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। যদিও এখন সেভাবে কোনও আলাদা করে পুজোপ্ল্যান নেই। তাছাড়া অতিমারির একটা বিষয় তো রয়েছেই।

তবে পুজো তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যার সঙ্গে একটা ব্যবসাও জড়িয়ে থাকে। আনন্দও একটা বড় ব্যাপার থাকে এই উৎসবে। তাই সাবধানতা অবলম্বন করে করা হোক।

ছোটবেলায় পরিচালকের পুজো কেমন কাটত?

স্মৃতিমেদুর সন্দীপ রায় জানান, ‘ছোট বেলায় পুজো হত খুব সাধারণভাবেই। এত আড়ম্বর তখন ছিল না। আজকের মত এত ভিড়ও হত না। তখন খুব সাধারণ পুজোতেই আমরা আনন্দ করতাম।  বাবার সঙ্গে গাড়িতে বসেই ঠাকুর দেখতে বেরোতাম। এভাবেই আমাদের পুজো কাটত এভাবেই।

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন? গর্ভধারণের আগে এই ৫ পুষ্টি উপাদান সম্পর্কে জানুন

নভেম্বরের প্রথম সোমে পরিবারে বিপর্যয়, অফিসে বসের সঙ্গে বচসা, সঙ্গীর সমর্থনে আত্মবিশ্বাস বাড়বে

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের