বোমা ফেটে গুরুতর আহত সঞ্জয় দত্ত, কনুই ও মাথায় চোট

বিস্ফোরণের দৃশ্যের শুটিং করার সময়, সঞ্জয় দত্ত তার কনুই, হাতে এবং মুখে আঘাত পেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক দুর্ঘটনার কবলে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বোমা ফেটে মারাত্মক জখম মুন্নাভাই। কন্নড় ছবির শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণ সেটে। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে বোমা ফেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। জানা গিয়েছে, বেঙ্গালুরুর আশেপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। শুটিং চলাকালীন আচমকাই  বোমা বিস্ফোরণে, অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে মারাত্মক চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়ে গিয়েছে ছবির শুটিং। গত মাসেই হায়দ্রাবাদে প্রজেক্ট কে এর শুটিং করার সময় অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন অমিতাভ বচ্চন। এখনও তিনি শয্যাশায়ী।

এরপরই স্কটল্যান্ডে বড়ে মিঞা ছোটে মিঞা শুটিং করার সময়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন অক্ষয় কুমার।আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেক আগেই পা রেখেছেন সঞ্জয় দত্ত। কেজিএফ 2-তে সঞ্জয় দত্তের অসাধারণ অভিনয় যথেষ্ট প্রশংসিত ছিল। এবার ‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। এদিন ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। কিন্তু শুটিং চলাকালীনই সেটে আচমকাই বোমা ফেটে যায়। ফলে ব্যপক বিস্ফোরণ ঘটে।বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় শুটিং চলছিল।

অভিনেতা আহত হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। তবে এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন সঞ্জয় দত্ত। পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর। সূত্রগুলি ব্যাখ্যা করেছে যে বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করার সময়, সঞ্জয় দত্ত তার কনুই, হাতে এবং মুখে আঘাত পেয়েছেন। তবে কেন এই ঘটনাটি ঘটল, সেই বিষয়ে ঘটনার সঠিক বিবরণ পাওয়া যায়নি। কন্নড় সিনেমা ‘কেডি’-তে অ্যাকশন হিরো ধ্রুব সারজার বিপরীতে একটি খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। ‘কেডি’ ছবিটি পরিচালনা করেছেন প্রেম এবং কেভিএন ব্যানারে প্রযোজনা করা হয়েছে।বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও এই সিনেমায় একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন।

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি কমলেও উপকূলে দুর্যোগের ভ্রুকুটি! সুন্দরবনে নামল NDRF, চালু কন্ট্রোল রুম

বিয়ের নামে হোটেলে নিয়ে গিয়ে আইনের ছাত্রীর সঙ্গে সহবাস, পলাতক জিএসটি ইন্সপেক্টর

দুপুরের পাতে নতুনত্ব আনতে বানান নারকেল পোস্ত বাটা, চেটেপুটে খাবে সবাই

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?

কালীপুজোর আগে বেআইনি বাজি বিক্রি রুখতে নজরদারি, হাসপাতালের ১০০ মিটারের মধ্যে শব্দবাজি নিষিদ্ধ

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা