কেদারনাথ ছবিতে সুশান্তের স্মৃতিচারণা করে কেঁদেই ফেললেন সারা

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান। এবং তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্ত স্মৃতিচারণা করলেন অভিনেত্রী।সারা জানিয়েছেন, সুশান্তের সঙ্গে মনে রাখার মতো একাধিক মুহূর্তে রয়েছে তাঁর স্মৃতিতে।

‘কেদারনাথ’ ছবির পরিচালক ছিলেন অভিষেক কপূর। যদিও তাঁর সঙ্গে সুশান্ত আগেও কাজ করেছেন। কিন্তু সারার এটা ছিল প্রথম কাজ। তাড়াহুড়োয় তিনি বুঝতে পারছিলেন না, কী বলছেন পরিচালক। এটা সারার জন্য খুব জটিল ছিল। তখন সুশান্তের কাছে যান সারা। প্রয়াত অভিনেতাই দৃশ্যটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন তাঁকে।

হিন্দি ভাষায় সাবলীল হওয়ার জন্য সুশান্তকে কৃতিত্ব দেন অভিনেত্রী। সারা জানিয়েছেন, জীবনের প্রথম ছবির সময় সুশান্তের থেকে বহু পরামর্শ পেয়েছিলেন। তাঁর কথায়, ‘কেদারনাথ’ ছবির জন্য যে ভালবাসা তিনি পেয়েছেন তা কেবল সুশান্তের জন্য। ৪ বছর পরেও সুশান্তের স্মৃতিচরণা করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী।

বেশ কিছু দিন আগে সুশান্তের মৃত্যুবার্ষিকী ছিল। সে দিনও একটি ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিটিতে দেখা গেছিল , কেদারনাথ পাহাড়ের এক ছোট মন্দিরে প্রার্থনা করছেন সুশান্ত। পাশে বসে রয়েছেন সারা। এই ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিজের আবেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, সারা আলি খানকে শেষ দেখা গিয়েছিল ‘অ্যাই ওয়াতান মেরে ওয়াতানে’ যেখানে তিনি উষা মেহতার ভূমিকায় অভিনয় করেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভুমিকা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি।বর্তমানে তিনি আদিত্য রায় কাপুরের সঙ্গে  ‘মেট্রো ইন ডিনো’ (‘Metro In Dino’) তে অভিনয় করছেন। খুব শীর্ঘ্রই এই ছবিটি রিলিজ হতে চলেছে।অনুরাগ বসু পরিচালিত এই  সিনেমাটিতে সারা আলি খান ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, ফাতিমা সানা শেখ, অনুপম খের, নীনা গুপ্তা, এবং কঙ্কনা সেন শর্মা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিটি ২৯ ই নভেম্বর, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নবান্নে ইতি টেনে মহালয়ের আগেই রাইটার্সে ফিরছেন মুখ্যমন্ত্রী

চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ