মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখেই দু’হাতে মুখ-কান ঢাকলেন তাপসী পান্নু

তবে পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই দু হাত দিয়ে মুখে ঢেকে ফেলেন নায়িকা। সঙ্গে অদ্ভূত অঙ্গভঙ্গি করেন। আর অভিনেত্রী এমন কাণ্ড দেখে খোদ পাপারাজ্জিরাও হোঁচট খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেলিব্রিটি মানেই নাটকের শেষ নেই তাঁদের! তাঁদের এক একটি কাণ্ড কারখানা দেখে নেটপাড়ায় রীতিমতো হাসির ধুম ওঠে। শুরু হয় বিপুল চর্চা। এমনকী তা নিয়ে রাতারাতি তৈরি হয়ে যায় মেমেসও। সোশ্যাল মিডিয়ায় রাতদিন ভাইরাল হতেই থাকে এইসব ভিডিও। তবে এবার মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখে এ কী করে বসলেন তাপসী পান্নু? আসলে মুম্বই বিমানবন্দরে সেলিব্রিটিদের জন্যে প্রতিনিয়ত ওত পেতে থাকেন আলোকচিত্রীরা। তারকাদের প্রতি মুহূর্তে ক্যামেরাবন্দি করাই তাঁদের একমাত্র লক্ষ্য। তবে সব সময় ক্যামেরা বন্দি হওয়ার মুডে থাকেন না তারকারা। তবে তাতে কি, তারকাদের প্রতি মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্যে রীতিমতো নাছোড়বান্দা পাপারাজ্জিরা। তবে এবার বোধহয় একটু বেশিই ‘Overacting’ করে ফেললেন তাপসী পান্নু। মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখেই দু-হাতে মুখ কান ঢাকলেন ‘ডাঙ্কি’ অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

ভিডিওটি নেটমহলে ভাইরাল হতেই হাসির ধুম উঠেছে। গতকাল রবিবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। হালকা সবজে রঙা কো অর্ডে মুড়ে সিম্পল লুকেই ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। তাঁর মুখে ছিল কালো মাস্ক। কিন্তু পাপারাজ্জিদের চোখের আড়াল হতে পারেননি তিনি। পাপারাজ্জিদের ক্যামেরা দেখা মাত্রই দু হাত দিয়ে মুখে ঢেকে ফেলেন নায়িকা। সঙ্গে অদ্ভূত অঙ্গভঙ্গি করেন। আর অভিনেত্রীর এমন কাণ্ড দেখে খোদ পাপারাজ্জিরাও হোঁচট খান। যা দেখে অভিনেত্রীর নাক মুখ ঢেকে ফেলেন, নায়িকার অদ্ভূত আচরণ দেখে নেটিজেনরাও নিন্দার ঝড় তুলেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বই বিমানবন্দরে তাপসী তার দলবলের সঙ্গে প্রবেশ করছেন। প্যাপরা তাঁকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ফটো তুলতে শুরু করেন। কিন্তু অভিনেত্রী প্যাপদের দেখে মোটেও খুশি হননি। তিনি রেগে বলেন, ‘এটা কি হচ্ছে’? এমনকী অভিনেত্রীর সামনে যাওয়ার চেষ্টা করলে কিছু পাপারাজ্জি হোঁচট খেয়ে পড়ে যান, তাঁদের ক্যামেরাও পড়ে যায়। ফলে ঘটনাস্থলে একটি গোলযোগের সৃষ্টি হয়। আর তখনই তাপসী হতবাক হয়ে তাঁর চোখ এবং কান ঢেকে ফেলেন। এরপর তিনি ক্রুদ্ধ হয়ে বিমানবন্দরের ভেতরে চলে যান। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ বলেছেন, “তাপসী একটু Over acting করেছে। এটা সিনেমার সেট নয়।” যদিও মাঝে মধ্যেই তাপসীকে পাপারাজ্জিদের সঙ্গে খারাপ আচরণ করতে দেখা যায় এবং তাঁদের ধমকাতেও দেখা যায়।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের