মোট ২০টি দৃশ্যে কাঁচি! মুক্তির আগেই সেন্সর বোর্ডের জাঁতাকলে অক্ষয়ের ‘ওএমজি ২’

কিন্তু ইতিমধ্যেই ছবি ঘিরে নানারকম বিতর্কে জেরবার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সেন্সর বোর্ড ছবিটা দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক বলিউড সিনেমা সেন্সর বোর্ডের কোপের শিকার। আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘OMG 2’। একই দিনে মুক্তি পাচ্ছে ‘GADAR 2’। তবে দেশজুড়ে এখনও ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক তুঙ্গে। ছবিতে রামায়ণকে ভুলভাবে বিশ্লেষণ করার ফলে আইনী ঝঞ্ঝাটে জড়িয়েছে ছবির নির্মাতারা। সঙ্গে প্রশ্ন উঠেছে সেন্সর বোর্ড কীভাবে ছাড়পত্র দিল, তাই ভগবান কেন্দ্রিক আর কোনও ছবি নিয়ে কোনও গাফিলতি করবে না বলেই কঠোর সিদ্ধান্ত সেন্সর বোর্ডের। সে কারণে ‘OMG 2’-থেকে বাদ পড়ল প্রায় ২০ টি দৃশ্য। আর প্রাপ্ত বয়স্কদের দেখার জন্যই ছবিটিকে স্বীকৃতি দিল সেন্সর বোর্ড। এখনও ছবি মুক্তির ২০ দিনও বাকি নেই। ছবির ট্রেলার বা প্রচার ঝলক কোনও কিছুই এখনও প্রকাশিত হয়নি।

শুরু হয়নি ছবির কোনও প্রচার ক্যাম্পেনও। তার মধ্যেই ছবি নিয়ে বড়সড় সিদ্ধান্ত সেন্সর বোর্ডের। প্রথম ছবি ‘ওএমজি: ওহ মাই গড’ মুক্তির প্রায় এক দশক পরে আসতে চলেছে সিক্যুয়েল OMG 2। ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় ও পরেশ রাওয়াল অভিনীত ‘ওএমজি: ওহ মাই গড’। তার প্রায় ১১ বছর পরে মুক্তি পেতে চলেছে ‘ওএমজি২’। ১১ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবির টিজারে দেখা গিয়েছে, শিবের ভূমিকায় অক্ষয়। আর ছবির প্রথম সংস্করণে শ্রীকৃষ্ণ-এর অবতারে দেখা দিয়েছিলেন খিলাড়ি কুমার। কিন্তু ইতিমধ্যেই ছবি ঘিরে নানারকম বিতর্কে জেরবার। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সেন্সর বোর্ড ছবিটা দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে। আর ‘U/A’-এর বদলে ‘A’ শংসাপত্র দিতে চলেছে সেন্সর বোর্ড।সবদিক বিচার করে ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা জারি করছে বোর্ড।

সেন্সর বোর্ড সূত্রে খবর, ছবিকে ছাড়পত্র দেওয়া নিয়ে বিশেষ তাড়াহুড়ো করতে চায়নি বোর্ড। যদিও এখনও ছবির ট্রেলার লঞ্চ হওয়া বাকি। তার মধ্যেই বড়সড় ঝটকা খেলো ‘OMG2’। যদিও এখন ছবির মুক্তির তারিখ নিয়ে দোটানায় রয়েছেন নির্মাতারা। তবে প্রশ্ন এখন একটাই! এত বিতর্কের পর বক্সঅফিসে কেমন ফল করবে এই ছবি। তা নিয়েই চিন্তায় নির্মাতারা। অক্ষয়ের দিনকালও এখন মোটেও ভাল যাচ্ছেনা। ইতিমধ্যেই একগুচ্ছ ফ্লপ ছবি দিয়ে ফ্লপহিরো তকমা অর্জন করেছেন তিনি, এখন দেখার পালা এই ছবি কতদূর তাঁকে সাফল্য দিতে পারে!

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার