মুক্তির দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয় কুমারের ‘সেলফি’

প্রথম দিনে বক্স অফিসে মাত্র ২ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানের ক্যারিশমার কাছে যে ‘খিলাড়ি’ অক্ষয় কুমার কিছুই নয়, ফের প্রমাণ হয়ে গেল। শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোদি ভক্ত অক্ষয় কুমার-ইমরান হাশমি-নুসরত ভারুচা ও ডায়না পেন্টির ‘সেলফি’। প্রথম দিনে বক্স অফিসে মাত্র ২ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ছবিটি। অক্ষয় কুমার অভিনীত ছবিগুলির মধ্যে মুক্তির দিনে সবচেয়ে কম ব্যবসা করার মতো লজ্জার ইতিহাস গড়ল ‘সেলফি’।

মালয়ালাম ছবি  ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক হচ্ছে ‘সেলফি’। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরত ভারুচা, ডিয়ানা পেন্টিকে। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির পরে বক্স অফিসে যে ঝড় উঠেছিল সেই ঝড়ে ‘সেলফি’-ও ভাল ব্যবসা করবে বলে আশায় ছিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। কিন্তু তাঁর সেই আশার বাড়াভাতে ছাই ঢেলে দিয়েছেন দর্শকরা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘সেলফি’ ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করে জানিয়েছেন, শুক্রবার মুক্তির দিন মাত্র ২ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে সেলফি। সেখানে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ মুক্তির দিনে ৬ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। আজ শনিবার ও আগামিকাল রবিবার ছুটির দিন থাকায় ব্যবসা বাড়বে এমন কোনও ইঙ্গিত নেই। কেননা, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও তেমন সাড়া মেলেনি।

গত বছর তিনেক ধরেই একের পর এক ফ্লপ ছবি উপহার দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। গত বছর তাঁর মুক্তি পাওয়া ‘রাম সেতু’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘বচ্চন পাণ্ডে’ কোনও ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এমনকী সিনেমা হলে দর্শক না হওয়ার কারণে বহু ক্ষেত্রে ছবিগুলির শো বন্ধ করে দেওয়া হয়েছে।  এর আগে অক্ষয় কুমারের ‘ওহ মাই গড’ ছবিটি মুক্তির দিন সবথেকে কম ব্যবসা করেছিল। তাও ছিল ৪.২৫ কোটি টাকার। কিন্তু এবার তাকেও টপকাতে পারল না ‘সেলফি’।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২