‘গুজরাতে পাঠান যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায়’, সিনেমা হলের মালিকদের আশ্বাস এমএজি সভাপতির

'স্বরাষ্ট্রমন্ত্রী 'পাঠান' মুক্তির বিরুদ্ধে প্রেক্ষাগৃহকে সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গুজরাতে প্রায় ৫০ টিরও বেশি মাল্টিপ্লেক্সে ২৫ জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার গুজরাতে মাল্টিপ্লেক্স মালিকদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভির সঙ্গে দেখা করে শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’ প্রদর্শনের জন্য নির্ধারিত থিয়েটারগুলির সুরক্ষা চেয়েছেন। যাতে ডানপন্থী গোষ্ঠীগুলির বিরোধিতার সম্মুখীন না হতে হয়। এই প্রসঙ্গে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ গুজরাতের (এমএজি) সভাপতি মনুভাই প্যাটেল বলেছেন, বৈঠকে মন্ত্রী মাল্টিপ্লেক্স থিয়েটারগুলির সুরক্ষার আশ্বাস দিয়েছেন। ছবিটি মুক্তির ঠিক এক সপ্তাহ আগেই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা গান্ধীনগরে সাংহাভির সঙ্গে দেখা করেন।

এদিকে, বজরং দল আগেই জানিয়ে দিয়েছিলেন যে, ছবির গানে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে, তাই তাঁরা কিছুতেই গুজরাতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে দেবে না।’ ‘বেশরম রং’ গানটিতে দীপিকার জাফরান বিকিনি পরিধান দৃষ্টিকটু লেগেছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের। শাহরুখ-দীপিকার একাধিক দৃশ্যের কাটছাঁটের দাবি তুলেছিলেন হিন্দুত্ববাদীরা। সেই অনুযায়ী, সেন্সর বোর্ডের নির্দেশে গানের ১০ টি কাঁচি চালানো হয়। প্যাটেল আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাঠান’ মুক্তির বিরুদ্ধে প্রেক্ষাগৃহকে সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গুজরাতে প্রায় ৫০ টিরও বেশি মাল্টিপ্লেক্সে ২৫ জানুয়ারী সিনেমাটি মুক্তি পাবে।’

আহমেদাবাদের ওয়াইড অ্যাঙ্গেল মাল্টিপ্লেক্সের মহাব্যবস্থাপক নীরজ আহুজা জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যাঁরা প্রতিবাদ ও হট্টগোল সৃষ্টি করবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। কারণ সিনেমাটিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা ছাড়পত্র দেওয়া হয়েছে।’ এদিকে বজরং দলের উত্তর গুজরাত সভাপতি জ্বালিত মেহতা বলেছেন, ‘সিনেমার একটি গানে ‘বেশরম’ শব্দটি ব্যবহার করা হিন্দু সম্প্রদায়ের জন্য অপমান। তাই হিন্দু সম্প্রদায় এই গানটির (বেশরম রঙ) উপর ক্ষোভ প্রকাশ করেছে। হিন্দু ধর্মকে অবমাননা করা বলিউডের একটি ফ্যাশনে পরিণত হয়েছে। তাই, এবার বজরং দল কাউকে ক্ষমা করবে না। এছাড়াও, চলচ্চিত্রের স্বল্প পোশাক পরা নায়িকাদের দেখে পুরুষদের মধ্যে যে বিকৃতি ঘটে তা স্কুলগামী মেয়েদের উপর কোপ পড়ে।’

গত মাসে খান এবং পাড়ুকোনের ‘বেশরম রং’ গানটি প্রকাশের পরপরই ছবিটি বিতর্কের মুখে পড়ে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র গানটিতে পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি জানান। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসালও অভিনেতার জাফরান পোশাক এবং বিতর্কিত গানের কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছিলেন। মধ্যপ্রদেশ উলামা বোর্ড ‘ইসলামকে ভুলভাবে উপস্থাপন করার’ জন্য সিনেমাটির উপর নিষেধাজ্ঞাও চেয়েছিলেন।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের