খুব শীঘ্রই ১০০০ কোটির গণ্ডি ছুঁতে প্রস্তুত পাঠান! মাত্র ১ সপ্তাহেই বিশ্বজুড়ে ছবির আয় ৬৩৪ কোটি

৬ তম দিন শেষে, ছবিটি ভারতে ৩০০ কোটি অতিক্রম করেছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি প্রথম মঙ্গলবার ২০ কোটি আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বের বক্সঅফিস জুড়ে এখনও শাহরুখ ঝড় অটুট। ২৫ জানুয়ারি গোটা বিশ্বব্যাপী মাত্র ৩ টি ভাষায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। তাতেই একেবারেই বিশ্ববাজারে তাণ্ডব শুরু করেছে পাঠান। মাত্র ১ সপ্তাহেই বলিউডের বিগত কয়েক বছরের রেকর্ড একেবারে ভেঙে ইতিহাস গড়ল পাঠান। মুক্তির আগে পাঠান নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হলেও শেষমেশ গ্র্যান্ড এন্ট্রি হয়েছে বাদশার। প্রায় ৪ বছর অনুরাগীদের অপেক্ষা করিয়ে অবশেষে স্বমহিমায় ফিরলেন বলিউড বাদশা। বহুদিন আগেই শাহরুখের পাঠান ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছেছিল। সেটারই প্রতিফলন পাঠান।

বিশ্বের ১০০ টি দেশে মুক্তি পেয়েছে পাঠান সঙ্গে ৮৫০০ টি স্ক্রিনিং। মুক্তির দিন এই ছবির বাজেট ৫৫ কোটি পেরিয়েছিল। অন্যদিকে এই মুহূর্তে গোটা দেশে পাঠানের বাজেট ৩০০ কোটি এবং বিশ্বব্যাপী ৬০০ কোটি। যা বলিউডের ইতিহাসে সর্বপ্রথম। ইতিমধ্যেই পাঠান বাহুবলী 2, কেজিএফ 2-এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে কোনও বলিউড সিনেমা মাত্র এক সপ্তাহেই ৩০০ কোটি পেরোতে পারেনি। মুক্তির দুদিনের মধ্যেই পাঠান ১০০ কোটি আয় করতে সক্ষম হয়। ৬ তম দিন শেষে, ছবিটি ভারতে ৩০০ কোটি অতিক্রম করেছে। প্রাথমিক অনুমান অনুসারে, ছবিটি প্রথম মঙ্গলবার ২০ কোটি আয় করেছে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের পাঠান বক্সঅফিসে সপ্তমদিনে ২০ থেকে ২২ কোটি টাকা আয় করেছে। সুতরাং এই মুহূর্তে পাঠানের সংগ্রহ ৩২৬ কোটির অধিক।

বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা পাঠানের এক সপ্তাহের আয়ের তালিকা পেশ করেছেন:

বুধবার: 57 কোটি টাকা
বৃহস্পতিবার: 70.50 কোটি টাকা
শুক্রবার: 39.25 কোটি টাকা
শনিবার: 53.25 কোটি টাকা
রবিবার: 60.75 কোটি টাকা
সোমবার: 26.50 কোটি টাকা
মঙ্গলবার: 20-22 কোটি টাকা (প্রাথমিক অনুমান)

ইতিমধ্যে, দেশের বাইরে পাঠানের সংগ্রহ ৬৩৪ কোটির কাছাকাছি। ৬ দিনে, পাঠান বিশ্বব্যাপী ৫৯১ কোটি আয় করেছে।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের