শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা কতটা বৈধ? সমীরকে ফিরিয়ে দিল দিল্লি হাইকোর্ট

এই অভিযোগে শাহরুখ ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সমীর। এবার সেই মামলাতেই বড়সড় ধাক্কা খেলেন সমীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে বিলাসবহুল ক্রুজে মাদক অভিযানে নেমে মাদক পাচারের অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ে। যদিও ২০ দিন জেল খেটে জামিনে মুক্তি পান আরিয়ান। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণ করতে পারেননি সমীর ওয়াংখেড়ে। উল্টে বছর দুয়েক আগে তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকার ঘুষ খাওয়ার অভিযোগ তোলে সিবিআই। এরপরেই তাঁকে বরখাস্ত করা হয়। এমনটাও দাবি ওঠে যে, আরিযানকে মুক্তির জন্যে শাহরুখের থেকে সমীর কয়েক কোটি টাকা ঘুষের দাবি করেছিলেন। WhatsApp-এ তাঁদের চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়েছিল। যদিও এই অভিযোগও আদালতের ভুয়ো বলে প্রমাণিত হয়। এবং সমীর ছাড়া পেয়ে যান। যাই হোক, সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ান খানের পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’, যা এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

সেখানেই নাকি পরোক্ষভাবে প্রাক্তন NCB অফিসারকে খোঁচা দিয়েছেন আরিয়ান খান। এই অভিযোগে শাহরুখ ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সমীর। এবার সেই মামলাতেই বড়সড় ধাক্কা খেলেন সমীর। শুক্রবার সমীরের দায়ের করা মানহানির মামলার স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। ওয়াংখেড়ের আবেদনের শুনানি করেছেন বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব। বিচারক IRS অফিসারকে প্রশ্ন করেছেন যে, কোন কারণে দিল্লি হাইকোর্টে এই মামলার করলেন তিনি? এর জবাবে ওয়াংখেড়ের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী সন্দীপ শেট্টি, আদালতকে বলেন যে, ওয়েব সিরিজটি দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে শুটিং হয়েছে, তাই করা গিয়েছে। এরপরেই আদালত ওয়াংখেড়েকে আবেদনটি সংশোধন করতে এবং দিল্লিতে মামলার সঠিক কারণ কীভাবে হয়েছিল তা সঠিকভাবে দেখাতে বলেছে। আবেদনে, ওয়াংখেড়ে সিরিজের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের নির্দেশনা চেয়েছিলেন। ওয়েব সিরিজের নির্মাতাদের কাছ থেকে ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন। যেটি তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে এই অর্থ দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দিল্লি হাইকোর্টে অভিনেতা শাহরুখ খান এবং গৌরী খানের মালিকানাধীন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স এবং অন্যান্যদের বিরুদ্ধে স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ঘোষণা এবং ক্ষতিপূরণের প্রকৃতির প্রতিকার চেয়ে একটি মানহানির মামলা দায়ের করেছেন। তাঁর দাবি রেড চিলিজ দ্বারা নির্মিত এবং নেটফ্লিক্স দ্বারা সম্প্রচারিত “দ্য ব্যাডস অফ বলিউড” মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং অত্যন্ত মানহানিকর। ওয়াংখেড়ের দাবি সিরিজটি ইচ্ছাকৃত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তাঁর ব্যক্তিগত এবং পেশাদার উভয় খ্যাতি নষ্ট হয়। তার এবং আরিয়ান খানের বিরুদ্ধে আইনি মামলা এখনও বোম্বে হাইকোর্ট এবং মুম্বইয়ের এনডিপিএস বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে, ওয়াংখেড়ে দাবি করেছিলেন যে, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি দৃশ্য রয়েছে, যেখানে একজন অফিসার একটি পার্টিতে আসেন এবং একজন লোককে জয়েন্ট ধূমপান করতে দেখেন। তবে, যখন তিনি জানতে পারেন যে লোকটি বলিউডের নয়, তখন তিনি বিরক্ত হন। পরে, একই অফিসার অন্য একজনকে দেখেন যে সেখানে দাঁড়িয়ে মদ্যপান করছে, কিন্তু মাদকের সঙ্গে জড়িত নয়। এতেই প্রমাণ ছবিতে সমীর ওয়াংখেড়েকে ব্যাঙ্গ করা হয়েছে।

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা