রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশে যখন ধর্মীয় বিভাজনের রাজনীতি চলছে। হিন্দু-মুসলিম ধর্মে হানাহানি বা বিভেদের রাজনীতি শুরু হয়েছে। তখন মুখে ইসলাম ধর্মের উক্তি এনে বিশেষ বার্তা দিলেন ভারতের উইকেট কিপার-ব্যাটার ঈশান কিশন। গতকাল, বুধবার দিল্লিতে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড ভারতের খেলোয়াড়দের জন্য ডিনারের আয়োজন করেছিল। তাতেই অংশগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। সেই ডিনারের অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে ঈশান বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। ঈশানের সেই বক্তব্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলাটা সবসময়ই উপভোগ্যর। কারণ আমাদের অনেকেই আইপিএলে তাঁদের সঙ্গে খেলেছি এবং আমরা জানি তারা কতটা চমৎকার ও মজার মানুষ। তাঁদের কাছ থেকে সবসময়ই কিছু না কিছু শেখার থাকে। বিশেষ করে, মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময়ে নবির সঙ্গে খেলেছি, তখন ওর থেকে অনেক কিছু শিখেছি। ব্যাটিং নিয়ে বেশ কিছু টেকনিক মহম্মদ নবির থেকে শিখেছি। কীভাবে বোলারদের মুখোমুখি হব, সেই সময়ে মাথা কীভাবে ঠান্ডা রাখতে হয়। সবটাই শিখেছি তার থেকে। আফগানিস্তান ক্রিকেট দলের অন্যতম ভাল গুণ হল তাদের না হারার খিদে ও লড়াই করে যাওয়ার মানসিকতা। যখনই আমরা তাদের বিপক্ষে খেলতে নামি, তখনই দেখা যায় ওরা উইকেট নিতে কতটা আগ্রহী। কাঁধে কাঁধে মিলিয়ে প্রতিদ্বন্দ্বিকতা করতে সবসময়ে মুখিয়ে থাকে আফগানিস্তানের ক্রিকেটাররা।’

আরও পডুন: DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

ঈশানের মন্তব্যে উভয় দলের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ ফুটে উঠেছে। বিশেষ করে তিনি আফগানিস্তানের লড়াকু মানসিকতা এবং আইপিএল-এর মাধ্যমে গড়ে ওঠা মূল্যবান সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। যা একজন ক্রীড়াবিদের থেকে এমনই আশা করা যায়।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের