🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

ফের ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন শাহরুখ, ফারহান আখতারের সামনে রাখলেন এই শর্ত

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাদশা শাহরুখ খানকে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। কবে আবার পর্দায় দেখা মিলবে বাদশার সেই অপেক্ষাতেই গোনেন প্রহর। এবার বলিউডের অন্দর থেকে  এমন খবর আসছে যা ভক্তদের  মনে লাড্ডু ফোটাচ্ছে। “ডন” ভক্তদের জন্য রয়েছে বিরাট সুখবর। তাঁদের  প্রিয়  শাহরুখ খানকে ফের দেখা যেতে পারে ‘ডন’ চরিত্রে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। ফারহান আখতারের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ডন-৩কে  ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। যদিও ছবিটি নির্মাণ এখনও শুরু হয়নি।

প্রাথমিকভাবে, ডন চরিত্রে শাহরুখ খানের  জায়গায় অভিনয় করার কথা ছিল ছিল রণবীর সিংয়ের।  তবে ধুরন্ধর মুক্তির পর, এই খবর সামনে আসে যে অভিনেতাও ডন-৩ ছেড়ে দিয়েছেন। এরপর ছবিটির জন্য অন্য একজন অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে এবাত এই  খবর সামনে এসেছে নির্মাতারা   আসল ডন, শাহরুখ খানের  সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।  অর্থাৎ, শাহরুখ আবারও ডন ৩-তে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন, তবে কেবল একটি শর্তে। শোনা যাচ্ছে,  সুপারস্টার ফারহান আখতারের কাছে একটি শর্ত রেখেছেন।

আরও পড়ুন: কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

কী শর্ত দিয়েছেন কিং খান? 

সূত্রের খবর, কিং খান দাবি করেছেন অ্যাটলি  ফ্র্যাঞ্চাইজিতে অন্তর্ভুক্ত হলেই শাহরুখ ডন ৩-এর অংশ হবেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে “জওয়ান” খ্যাত পরিচালক অ্যাটলিকে যদি এই ছবিতে অন্তর্ভুক্ত করা হয় তবেই তিনি ছবিতে ফিরবেন।  অভিনেতা অ্যাটলির  সঙ্গে ছবির পরিধি এবং দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়াতে চান বলেই জানা গিয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্মাতা বা তারকাদের কাছ থেকেও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে সূত্রের খবর,  শাহরুখ খান ডন ৩-তে অভিনয় করতে রাজি হয়েছেন এবং তিনি আইকনিক চরিত্রে পুনরায় অভিনয় করতে আগ্রহী।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মনোজ বাজপেয়ীর ‘ঘুষখোর পণ্ডিত’ নিষিদ্ধ করার দাবি FWICE-এর

ভোট নিয়ে কথা বললেই গুলি, বিদেশ থেকে প্রাণনাশের হুমকি পেলেন পরীমণি

মুম্বইয়ে সোনমের জমকালো সাধ অনুষ্ঠানে চাঁদের হাট, কবে দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন অনিল-কন্যা?

‘ধুরন্ধর’-এ ‘রাম্ভা হো’ রিমেক নিয়ে হতাশ ঊষা উত্থুপ, নির্মাতাদের আচরণে ক্ষুব্ধ পপ কুইন

আবারও জুটিতে ইশা-অর্জুন, দুলাল দে’র নতুন ছবিতে ‘খলনায়ক’ ঋত্বিক, কুণাল ঘোষ কোন ভূমিকায়?

মায়ের শেষ সময়ে পাশে থাকতে না পারার যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়ায় সানি লিওনিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ