৪৫০ কোটি টাকার দৌড়ে পাঠান

শুক্রবারই শুধুমাত্র ₹৫.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেকর্ড (Record) ভেঙে ভেঙে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে শাহরুখ খানের (Shahrukh Khan) পাঠান। ছবিটি মুক্তি পাওয়ার ১৭ দিনের মধ্যে সেটি আয় করেছে ৪৫০ কোটি টাকার কাছাকাছি। শনিবার টুইট করে এ কথা জানিয়েছেন ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh)।

শাহরুখ খানের পাঠান ছবিটি মুক্তির ১৭ দিনের মধ্যে ₹৪৪৮.২৫ কোটি টাকা আয় করেছে। শুক্রবারই শুধুমাত্র ₹৫.৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। শনিবার তরণ আদর্শ টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, শাহরুখের পাঠান শনিবার ₹৪৫০ কোটি টাকা অতিক্রম করবে। টুইটে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ উল্লেখ করেছেন, ‘পাঠান বৃহস্পতিবার ২.৪২ কোটি টাকা আয় করেছে। শুক্রবার ছবিটি ২.৫৮ কোটি টাকা আয় করেছে। সবমিলিয়ে এ পর্যন্ত হিন্দি সংস্করণের পাঠান ছবিটি ৪৪৮.২৫ কোটি টাকা ঘরে তুলেছে। তামিল ও তেলেগু সংস্করণের পাঠান শুধু শুক্রবার ১৫ লাখ টাকা আয় করেছে। এই দুই ভাষায় ছবিটি এ পর্যন্ত ১৬.৫৫ কোটি টাকা আয় করেছে। আর হিন্দি, তামিল ও তেলেগু তিন ভাষা সংস্করণে পাঠান ছবির মোট আয় হয়েছে এ পর্যন্ত ₹৪৬৪.৮০ কোটি টাকা।

প্রসঙ্গত বাদশা শাহরুখের পাঠান ছবিটি গত ২৫ জানুয়ারি মুক্তি পায়। তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবিটি। বিশ্বব্যাপী ১০০ টি দেশ ও ৮৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। মুক্তির আগে থেকেই ‘পাঠান’- নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের পাঠান চতুর্থ সিনেমা। এই ছবিতে প্রথমবার জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন শাহরুখ। পাঠান ছবিতে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের