এই মুহূর্তে




আরিয়ানের সিরিজের বিরুদ্ধে ওয়াংখেড়ের মামলা ‘ভিত্তিহীন’, দিল্লি হাইকোর্টে জানিয়ে দিল শাহরুখের রেড চিলিজ

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়ের সঙ্গে সুপারস্টার শাহরুখ খান পরিবারের বিরোধিতা বহু পুরোনো। ২০২১ সালে বিলাসবহুল ক্রুজ পার্টিতে অভিযানে নেমে মাদক খাওয়ার অভিযোগে শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি সমীর ওয়াংখেড়ে। তা সত্ত্বেও ২০ দিন জেল খেটেছিলেন আরিয়ান। এবং ২০২৩ সালে তাঁকে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হয়। এরপর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ খাওয়ার একাধিক অভিযোগ ওঠে এবং এমনটাও জানা যায় যে, আরিয়ান খানকে মুক্তি দেওয়ার জন্যে শাহরুখের থেকে কয়েক কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে।

যদিও সমীরের বিরুদ্ধে এই মামলা ধামাচাপা পড়ে যায়। এখন আবার আরিয়ান এবং গৌরির প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন সমীর ওয়াংখেড়ে। চলতি বছরে মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত প্রথম ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। যেটি মাস কয়েক আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। অভিযোগ, এই ছবিতে আরিয়ান সমীরের মতো দেখতে একজনকে দুর্নীতিবাজ NCB অফিসার সাজিয়েছেন। এবং সমীর ওয়াংখেড়ে-কে অপমান করার জন্যেই আরিয়ান এই চরিত্রটি ছবিতে রেখেছে ন। এরপরেই আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে শাহরুখ খানের রেড চিলিজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে। কিন্তু সমীরের এই মামলার চরম বিরোধিতা করেছে শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

জানা গিয়েছে, শুনানির সময়, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী নীরজ কিষাণ কৌল যুক্তি দিয়েছেন যে, সিরিজটি অতি উৎসাহী অফিসারদের কাছ থেকে অনুপ্রাণিত হলেও, এটি কর্ডেলিয়া ক্রুজ ঘটনার উপর ভিত্তি করে তৈরি তথ্যচিত্র নয়। তিনি বলেছেন, “ব্যঙ্গ ও কল্পকাহিনী কি একসঙ্গে থাকতে পারে? এমন কোনও আইন নেই। আমি হয়তো বাস্তব ব্যক্তি এবং গল্প দ্বারা আংশিকভাবে অনুপ্রাণিত, তবুও দাবিত্যাগ থাকতে পারে। অশুভ ইচ্ছা বা বিদ্বেষ কোথায়? এটি একটি বলিউড পার্টির সাফল্যের গল্প সম্পর্কে তৈরি সিরিজ। তবে আমরা সংবেদনশীল লোকদের দিকে তাকাচ্ছি না, আঘাত করা বিদ্বেষের ভিত্তি নয়। আপনি কি এখানে বা সেখানে একটি বিচ্ছিন্ন উদাহরণ, একটি অংশ বেছে নিতে পারেন? সিরিজটি প্রায় ২০টি ভিন্ন বিষয় নিয়ে তৈরি হয়েছে। আমরা কর্ডেলিয়া ক্রুজ ঘটনার উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করি না। যদিও আমি আপনাকে অন্যায্যভাবে চিত্রিত করি, তবুও এটি মামলা নয়। এই অনুষ্ঠানের প্রতিটি দৃশ্য অতিরঞ্জিত।” বৃহস্পতিবার, আদালত নেটফ্লিক্সের যুক্তি শুনবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রয়াত ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিনে বিশেষ আয়োজন পুত্র সানি-ববির, ভক্তদের জন্য কী উদ্যোগ?

ছবি মুক্তির আগে অর্থের বিনিময়ে পেইড হাইপ, সোশ্যাল মিডিয়ায় সরব ইয়ামি ও হৃত্বিক

প্রথম বিবাহ বার্ষিকীতে নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের অদেখা বিশেষ ভিডিও শেয়ার শোভিতার

‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-র দাপট অব্যহত, টিআরপিতে বাজিমাত করল কে?

রাজের জীবনের সমস্যা কী? সামান্থাই তুললেন প্রশ্ন

প্রাণাধিক প্রিয় সেতার নষ্ট, এয়ার ইন্ডিয়ার দায়িত্বজ্ঞানহীনতায় হতাশ রবি কন্যা অনুষ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ