Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের আইনি কোপে শাহরুখ পরিবার, বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের গৌরীর বিরুদ্ধে

এবার লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের পর এবার স্ত্রীয়ের উপর আইনি কোপ। দুবছর আগেই মাদক পানের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খান পুত্র আরিয়ান খান। ২০ দিন জেল হেফাজতে থাকার পর তিনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনি খাড়া প্রায় ১ বছর ঝুলেছে। এরপরে অবশ্য তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়ার কারণে ছেড়ে দেওয়া হয় আরিয়ানকে। এর চারবছর পর শাহরুখের পাঠানের জন্যে বিতর্ক ডানা মেললেও বক্সঅফিসে একেবারে ঝড় তুলেছে পাঠান। যাই হোক, এই ঝামেলা মিটতে না মিটতেই আবারও শাহরুখ পরিবারে আইনি ঝামেলা শুরু। এবার লখনউয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে শাহরুখ-পত্নী গৌরী খানের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় এফআইআর দায়ের করেন মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ। তাঁর অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দাম দিয়েও এখনও তিনি ফ্ল্যাটের চাবি হাতে পাননি। তবে শুধু গৌরী নয়, গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিরও।

যশবন্তের অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়ে এই সংস্থা থেকে ফ্ল্যাট কিনেছিলেন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনও ফ্ল্যাটের চাবি তাঁর হাতে মেলেনি। সেই কারণেই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন-অযোগ্য ধারায় এফআইআর করেন যশবন্ত। জানা গিয়েছে, এই সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ-পত্নী গৌরী খান। তাঁর দ্বারা প্রভাবিত হয়েই তিনি ওই সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন। আদতে শাহরুখ পত্নী অভিনয়ের সঙ্গে কোনও যোগাযোগ না রাখলেও তিনি একজন স্বনামধন্য ইন্টেরিওর ডি

জাইনার। তাই এই কনস্ট্রাকশন লিমিটেডের অন্দরসজ্জার শিল্পী গৌরী খান। সুতরাং তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই যশবন্তের অভিযোগ, এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় শাহরুখ-পত্নীর উপরেও তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বেশ কয়েক বছর আগে তুলসিয়ানি কনস্ট্রাকশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খান থাকলেও বর্তমানে তিনি এই কোম্পানির সঙ্গে কোনও যোগাযোগ রেখেছেন কি না, তা জানা যায়নি। আরিয়ান পরে এবার ফের আইনি জটিলতায় খান পরিবার। এ বার কোপের মুখে গৌরী খান। এবার কী ভাবে পার পাবেন শাহরুখ-পত্নী, সেটাই দেখার পালা।

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন