পাঠানের সাফল্যে নিজেকে ১০ কোটির উপহার শাহরুখের

এত বিশাল কেনাকাটা সবকিছুই পাঠানের সাফল্যের কারণে। স্পাই অ্যাকশন ফ্লিকটি বিশ্বব্যাপী বক্সঅফিসে ১০০০ কোটি টাকা আয় করেছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঠানের দুর্দান্ত সাফল্যে নতুন গাড়ি কিনলেন অভিনেতা শাহরুখ খান। প্রায় ৫০ দিন কেটে গিয়েছে ‘পাঠান’ রিলিজ হয়েছে, তাও পাঠানের ক্রেজ গোটা দুনিয়ায় বহাল। ইতিমধ্যেই পাঠান বক্সঅফিসে ১০৪৭ কোটি টাকা আয় করে থেমেছে যাত্রাপথ। ওটিটিতেও ভালই সাফল্য অর্জন করছে পাঠান। মুক্তির আগে ছবি নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হলেও পাঠানের সাফল্যেই একেবারে জব্দ সবাই।

যাই হোক, অভিনেতাকে রবিবার সন্ধ্যায় দেখা গিয়েছে, একটি দামী বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াতে। আসলে শাহরুখের গ্যারেজে নতুন সংযোজন, ১০ কোটির বেশি তাঁর নতুন গাড়ির মূল্য। রিপোর্ট বলছে, গাড়িটি এই মুহূর্তে ভারতে বিক্রি হওয়া সবচেয়ে দামি SUV। যদিও শোরুমের মূল্য আনুমানিক ৮.২০ কোটি টাকা। অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে SRK-এর ‘555’ নম্বর প্লেট সহ সাদা বিলাসবহুল গাড়িটি মন্নতে ঘুরতে দেখা গিয়েছে৷ গত দু-মাস জুড়ে, অভিনেতা সংবাদের শিরোনাম ছিলেন। পাঠানের সাফল্যে তাঁর হাতে উঠেছে ৫ কোটির ঘড়িও।

এত বিশাল কেনাকাটা সবকিছুই পাঠানের সাফল্যের কারণে। স্পাই অ্যাকশন ফ্লিকটি বিশ্বব্যাপী বক্সঅফিসে ১০০০ কোটি টাকা আয় করেছে৷ ২২ শে মার্চ সিনেমাটির OTT আত্মপ্রকাশ হয়েছে। ৩৯টিরও বেশি দেশে শীর্ষস্থান করেছে পাঠান। কাজের ফ্রন্টে, পরবর্তীতে এসআরকে অ্যাটলির ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’-তে দেখা যাবে। তিনি সালমান খানের ‘টাইগার 3’-এ একটি বর্ধিত ক্যামিওতেও দেখা যাবে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের