বিমানবন্দরে ভক্তের সঙ্গে ছবি তুলতে অস্বীকার, ঠেলে ফেলে দিলেন শাহরুখ, ছিঃ ছিঃ নেটপাড়ার

এর পর শাহরুখের নিরাপত্তাকর্মীরা তাঁকে তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এদিন একটি কালো টি-শার্ট, একটি ম্যাচিং লেদার জ্যাকেট, প্যান্ট পরেছিলেন শাহরুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয় তারকাকে দেখলে ভক্তরা ছুটে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মধ্যে ভক্তদের মাত্রাতিরিক্ত অত্যাচারে তারকারাও অধৈর্য হয়ে নানারকম কাণ্ড ঘটিয়ে বসেন। তখনই তাঁরা হয়ে যান ভাইরাল। সম্প্রতি মুম্বই বিমান বন্দরে ভক্তদের অত্যাচারে বিরক্ত হলেন শাহরুখ খান। স্বাভাবিকভাবেই শাহরুখকে দেখা মাত্রই তাঁর ভক্তরা ছুটে আসেন সেলফি তোলার জন্যে। কিন্তু ভক্তদের সঙ্গে সেলফি তুলতে মোটেও রাজি হননি বাদশা। তিনি রীতিমতো বিরক্ত হন এবং এক ভক্তের তাঁর সামনে এসে ছবি তুলতে চাইলে তাঁকে দূরে ঠেলে দেন অভিনেতা। এদিন কাশ্মীর থেকে মুম্বই ফিরতেই বিমানবন্দরে এরকম পরিস্থিতি র সম্মুখীন হলেন বাদশা।

তবে শাহরুখের এরকম দৃষ্টিভঙ্গি দেখে নেটিনাগরিকরা অভিনেতার নিন্দা করেছেন। ঘটনাটি ঘটেছে, যখন শাহরুখ খান মুম্বই বিমানবন্দরে পাড়ি দেন তখনই একজন ব্যক্তি তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য পোজ দিতে শুরু করে। নায়ক রীতিমতো বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে দূরে ঠেলে দেয়। বুধবার পাপারাজ্জিদের অ্যাকাউন্টে থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। যেখানে, শাহরুখকে তাঁর ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দর থেকে বের হতে দেখা গিয়েছে। বিমানবন্দরে পাপারাজ্জি এবং ভক্তরা তাঁকে অভ্যর্থনা জানালে শাহরুখ সবার উদ্দেশ্যে চুমু উড়িয়ে দেন। তখনই ভক্তের সঙ্গে সেলফি তোলা অস্বীকার করেন বাদশা।

এর পর শাহরুখের নিরাপত্তাকর্মীরা তাঁকে তাঁর গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। এদিন একটি কালো টি-শার্ট, একটি ম্যাচিং লেদার জ্যাকেট, প্যান্ট পরেছিলেন শাহরুখ। সঙ্গে ছিল গাঢ় সানগ্লাস।গত সপ্তাহেই, শাহরুখ খান রাজকুমার হিরানির আসন্ন ছবি ডানকির জন্য কাশ্মীর ভ্রমণ করেছিলেন। সেখান থেকেও টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যাতে অভিনেতাকে শ্রীনগর বিমানবন্দরে ভিড় জমাতে দেখা যায়।  ডাঙ্কি পরিচালক রাজকুমার হিরানি এবং অভিনেতা তাপসী পান্নুর সঙ্গে শাহরুখের প্রথম সহযোগিতা। চলতি বছরের শেষের দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের