অপুকে পাশে বসিয়ে নিউইয়র্কে গাড়ি চেপে ঘুরছেন শাকিব

বাংলাদেশের চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চালকের আসনে বসে রয়েছেন শাকিব খান। আর ঠিক পাশের আসনে বসে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং পিছনে বসে তাঁদের সন্তান আব্রাহাম খান জয়। এমনই দৃশ্য দেখা গিয়েছে নিউইয়র্কের রাস্তায়। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে দূরত্ব কমে গিয়েছে বলে দুই তারকার ভক্তরা দাবি করছেন সমাজমাধ্যমে। সেই আবহে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় দুইয়ে দুইয়ে চার হয়ে গেল বলে মনে করছেন অনেকে। বাংলাদেশের ওই সংবাদমাধ্যমের দাবি, একটি ভিডিওতে দেখা গিয়েছে শাকিব খান বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন নিউইয়র্কের রাস্তায়। তাঁর ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গিয়েছে ‘লাল শাড়ি’ ছবির তারকা ও শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে। আর গাড়ির পিছনের আসনে বসে রয়েছে তাঁদের সন্তান আব্রাহাম খান জয়।

প্রসঙ্গত ঈদুজ্জোহা উপলক্ষে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। সেই সময় প্রাক্তন স্ত্রী দ্বারা অভিনীত ছবিটি সবাইকে দেখার জন্য সমাজ মাধ্যমে আবেদন করেছিলেন শাকিব খান। যার পরে তাঁদের ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়, তবে কি শাকিব খান দূরত্ব ভেঙে আবার অপুর কাছাকাছি আসছেন? সেই জল্পনার মাঝে এবার নিউইয়র্কে দুজনকে একসঙ্গে দেখা গেল।

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার