হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন শাকিব, নায়িকা কে জানেন?

ইতিমধ্যেই জারিনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব এবং পরিচালক অনন্য মামুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যতই চলুক না কেন, তিনিই যে বাংলাদেশের No 1 হিরো, তা বলাই বাহুল্য! লোকেরা বলে তিনি নাকি আবার ঢাকাই ইন্ডাস্ট্রির ‘কিং খান’। যতই তাঁর পেশাগত জীবন বিতর্কের মুখে থাকুক না কেন, তিনিই সত্যিই সুপারস্টার। হ্যাঁ, শাকিব খান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘প্রিযতমা’। যেখানে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে তিনি জুটি বেঁধেছিলেন। ছবিটি বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশেও ভালো প্রশংসা কুড়িয়েছে। এবার তাঁর মুকুটে নয়া পালক। বাংলাদেশ, বাংলা সিনেমার গণ্ডি পার করে শাকিবকে এবার দেখা যাবে হিন্দি ছবিতে। নাম ‘দর্দ’।

আর হিন্দি ছবি মানেই তাঁর নায়িকাও হবে বলিউডের কোনও হিরোইন, সেটাও নিশ্চিত! জানা যাচ্ছে, খোদ বলিউডের ‘ভাইজান’ সলমন খানের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে চলেছেন শাকিব। প্রথমে প্রাচী দেশাই, নেহা শর্মা, শেহনাজ-সহ আরও কয়েকজন নায়িকার নাম গুঞ্জনে থাকলেও শেষমেশ শাকিবের নায়িকা হচ্ছেন জারিন খান। ইতিমধ্যেই জারিনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব এবং পরিচালক অনন্য মামুন। ২০১০ সালে বীর ছবিতে সলমনের নায়িকা হিসেবে প্রথম ধরা দেন জারিন।

তবে ক্যাটরিনার মতো দেখতে খেতাব পেলেও ক্যাটরিনার মতো উন্নতি করতে পারেননি ইন্ডাস্ট্রিতে। আগামী সেপ্টেম্বর মাস থেকেই নাকি ছবির শ্যুটিং শুরু করবেন শাকিব। প্রথমে শ্যুটিং হবে বারাণসীতে। শুধু হিন্দি নয়, তামিল তেলুগু সহ আরও বেশকিছু ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ছবি। এদিকে শাকিবের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে এখন সংবাদমাধ্যম উদগ্রীব।

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই