বুবলীর সঙ্গে সব সম্পর্ক শেষ, ঘোষণা শাকিব খানের, কী উত্তর দিলেন নায়িকা?

কার সন্তানের মা তিনি, চুপি চুপি কাকে বিয়ে করলেন? এই উত্তর অভিনেত্রী নিজেই দিয়ে বলেন, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, সঙ্গে অন্যতম বিতর্কিত নায়কও। পেশাগত হোক বা ব্যক্তিগত উভয় জীবনেই তিনি সমান চর্চিত। রিল এবং রিয়েল লাইফে অপু বিশ্বাসের সঙ্গে চিরতরে বিচ্ছেদের পর তিনি জুটি বাঁধেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর সঙ্গে। পর্দার পাশাপাশি রিয়েলেও তাঁরা জুটি। তাঁদের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে গত বছর ২৭ সেপ্টেম্বর। যখন অভিনেত্রী বুবলী আচমকাই সামাজিক মাধ্যমে তাঁর প্রথম বেবি বাম্পের ছবি পোস্ট করেন। বেবি বাম্পের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা।’ এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক। কার সন্তানের মা তিনি, চুপি চুপি কাকে বিয়ে করলেন? এই উত্তর অভিনেত্রী নিজেই দিয়ে বলেন, শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে। তাঁদের সন্তান শেহজাদ বীর। ফেসবুকে অভিনেত্রী লেখেন, ‘এখনও পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’ আর বুবলীর এই মন্তব্য স্বীকার করে শাকিব খানও বলেন, ‘শেহজাদ খান বীর আমার ও বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব।’

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। তাঁদের শেষ ছবি, ‘লিডার, আমিই বাংলাদেশ’, যা ঈদুল ফিতরে মুক্তি পায়। বেশ সাফল্যও পেয়েছে এই ছবি। কিন্তু এরই মধ্যে শাকিব খান বুবলীর বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন।এক সাক্ষাৎকারে অভিনেতা বললেন, তিনি আর বুবলীর সঙ্গে ছবি করবেন না। বুবলীর সঙ্গে আর কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না তাঁকে। বহুদিন থেকেই গুঞ্জন ব্যক্তি জীবনে আলাদা শাকিব-বুবলী। সেটাতেই শিলমোহর দিলেন অভিনেতা, বলেন দায়িত্বের খাতিরে তিনি ছবি শেষ করেছেন। এমনকী 

ছবির ‘সুরমা সুরমা’ গানটিতেও একে অপরের শরীরে কোনও স্পর্শ করেননি। তাঁর জীবনে এখন দুই সন্তানের মা অতীত। প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে বহুদিন আগেই ডিভোর্স হয়েছে। বুবলীর সঙ্গেও এখন তাঁর সম্পর্ক নেই। তবে সন্তানের কারণে যা করণীয় সেটাই করবেন তিনি আর কিছু নয়। দুই সন্তানের জন্যে তাঁর জীবনের দরজা সবসময় খোলা। এই প্রসঙ্গে বুধবার বেলা ১১টা নাগাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিবের উদ্দেশে তিনি লেখেন, ‘মিস্টার শাকিব খান’ আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মেলে না।শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব। তবে আমার এবং শাকিবের আর্কাইভ ভিডিও বড় হয়ে শেহজাদা দেখবে। সবকিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন, তবে মনে রাখবেন, সুপার স্টারডাম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়।’

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট