‘শাকিব খানকে অযথা ফাঁসানো হচ্ছে’, দ্বন্দ্ব ভুলে নায়ক-স্বামীর পাশে বুবলী

এখনও যদি শিডিউল চাওয়া হয়, উনি অবশ্যই শিডিউল দিবেন, কারণ তিনি যথেষ্ট ডেডিকেট, নয়তো ২৪ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রিতে বিপত্তি। সৌজন্যে আবারও সুপারস্টার শাকিব খান। গেল সপ্তাহেই শাকিবের অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’ ছবির প্রযোজক তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও চুক্তিভঙ্গের অভিযোগ এনেছেন। সেই নিয়েই রীতিমতো তোলপাড় ঢালিউড ইন্ডাস্ট্রিত। অভিযোগ, ছবির শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে সহ-নারী প্রযোজককে ধর্ষণ করেছেন তিনি। তবে নায়ক সম্পূর্ন অস্বীকার করেছেন, প্রযোজক রহমত উল্লাহের তোলা এই গুরুত্বপূর্ণ অভিযোগটি। এমনকী তিনি রবিবার থানায় প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ ফিরিয়ে দেন তাঁকে। প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করেছিলেন অভিনেতা। তাঁর অভিযোগ নেয়নি পুলিশ। শাকিব খান প্রতিবাদে বলেছেন, রহমত উল্লাহ ওই ছবির প্রযোজক নন, তাঁর সঙ্গেও অভিনেতার কোনও চুক্তি হয়নি। তবে স্বামীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ মোটেই মানতে রাজি নন শবনম বুবলী। এই প্রসঙ্গে তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বেশকিছু যৌক্তিক প্রশ্ন রাখলেন।

অভিযোগকারীর উদ্দেশে বুবলী বলেন, ‘শুটিং চলাকালীন এত এত অভিযাগ যখন টের পেয়েছিলেন তাঁরা, তাহলে কেন তখন শাকিবকে ছবি থেকে বাদ দেওয়া হল না? তখনই কেন সমিতিগুলিতে অভিযোগ করা হল না? দু-পক্ষের কথা শোনা হল না? ২০১৬ সালের ‘অপারেশন অগ্নিপথ’ শুটিংয়ের পর ২০১৮ সালে শাকিব আবারও অস্ট্রেলিয়াতে গিয়ে ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করে আসেন। তিনি যদি কোনও অপরাধ করে থাকেন তাহলে তো অস্ট্রেলিয়ান পুলিশ তাঁকে শুটিংয়ের অনুমতিই দিতেন না, আর শাকিবও অস্ট্রেলিয়া যেতে ভয় পেতেন।’

তিনি আরও বলেন, ‘মধ্যরাতে শাকিবের হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে মধ্যরাতে তাঁর হোটেলকক্ষে পি নারী কী করছিলেন? তাঁর উদ্দেশ্য ছিল? এত বছর পরে কেন ঘটনা সামনে এল? দেশে হোক বা বিদেশে! যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু আইন নিজস্ব গতিতে চলবে বলে আমি মনে করি। আমি জানি, শাকিব খান অনেকবার অপারেশন অগ্নিপথের শিডিউল দিয়েছেন, কিন্তু শুটিং হয়নি। এখনও যদি শিডিউল চাওয়া হয়, উনি অবশ্যই শিডিউল দিবেন, কারণ তিনি যথেষ্ট ডেডিকেট, নয়তো ২৪ বছর ধরে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতেন না। কয়েক বছর ধরেই একটি চক্র শাকিব খানের পেছনে উঠেপড়ে লেগেছে। কিন্তু তাঁর কোটি কোটি ভক্ত তাঁকে আগলে রেখেছে সর্বক্ষণ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট