দীর্ঘ ৫ বছর পর কলকাতায় আসছেন শাকিব খান, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

শোনা যাচ্ছে, অগস্ট মাসে কলকাতায় আসতে চলেছেন বাংলা দেশের টপ নায়ক শাকিব খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াতেন অভিনেতা। বাংলার সব জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। হ্যাঁ, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। একসময় শুভশ্রী গঙ্গোপাধ্যায়-সহ বাংলার একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বাংলার মানুষের কাছেও তিনি বেশ পপুলার। বাংলাদেশের সুপারস্টার তিনি। তবে দীর্ঘদিন ধরে কলকাতা ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও পাত্তা নেই। কবে বাংলায় ফিরছেন নায়ক? শেষ ২০১৮ সালে রাজ বিশ্বাস পরিচালিত ছবি নাকাব-এ তাঁকে দেখেছিল দর্শক। মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। মাঝখানের দুবছর করোনার দাপটে গোটা বিশ্ব একেবারে নাজেহাল ছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পড়েছে তার কোপ।

তাই বাংলাদেশ থেকে কলকাতায় আসেননি অভিনেতা। তবে অতিমারি পেরিয়ে বর্তমানে দেশ অনেকটাই সুস্থ ও সবল। শুধু শাকিব নন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা টলিউডেও বেশ পরিচিত। যাদের মধ্যে আছেন, অভিনেত্রী নুসরত ফারিয়া, জযা আহসান। বাংলার কোনো ছবিতে পরীমণি অভিনয় করতে না পারলেও বাংলার দর্শকদের কাছে তিনি বেশ পরিচিত। এখন আবার অভিনেতা আফরান নিশোও আস্তে আস্তে টলিউডে ফেমাস হচ্ছেন। শোনা যাচ্ছে, অগস্ট মাসে কলকাতায় আসতে চলেছেন বাংলা দেশের টপ নায়ক শাকিব খান। আর এসকে মুভিজের ব্যানারের অধীনে হয়তো কাজ করতে চলেছেন নায়ক।

এর আগেও এই ‘এসকে মুভিজ়’ প্রযোজিত ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে এবার তিনি বাংলার কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তা স্পষ্ট নয়। ইদে শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে। যাতে অভিনয় করছেন বাংলার অন্যতম পরিচিত মুখ ইধিকা পাল। তাঁর অভিনয়ের প্রশংসা হচ্ছে দিকে দিকে। এদিকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা শেষ হচ্ছে না। আবার এখন শোনা যাচ্ছে, প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগতে পারে।

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী