‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা’, ৫০ বছর মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবকে শ্রদ্ধা শাকিব খানের

আজ ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। ওদিকে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের আজকের দিনেই একদল বিপথগামী সেনাসদস্য শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আজ ১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। ওদিকে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের আজকের দিনেই একদল বিপথগামী সেনাসদস্য শেখ মুজিবুর রহমানকে গুলি করে হত্যা করেছিল। দেখতে দেখতে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবনে সেই নৃশংস হত্যাকাণ্ডের বয়স হয়ে গেল ৫০ বছর। শেখ মুজিবুর রহমানের অর্ধশত মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন ঢাকাই সুপার স্টার শাকিব খান। শুক্রবার (১৫ অগস্ট) ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ঢালিউড কিং লিখলেন, ‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা’।

শাকিব খানের এই পোস্টটিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ আসলে গত এক বছরে বাংলাদেশের অনেক বদল হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা। আজও তিনি দেশ ছাড়া। অন্যদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন মোল্লা ইউনূস। যার দাপাদাপিতে বাংলাদেশে হিন্দুদের থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বাবার প্রতিমূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে হয়নি কোনও প্রতিবাদ। যে বাংলাদেশ স্বাধীনের জন্যে প্রাণ পাত করেছেন শেখ মুজিবুর, সেই বঙ্গবন্ধুর অস্তিত্ব এখন আর বাংলাদেশে নেই। মোল্লা ইউনূসের শাসনে বিলুপ্ত হয়ে গিয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। জায়গায় জায়গায় খুন, রাহাজানি চলছেই। এবার মোল্লা ইউনূসের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন শাকিব খান।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ অগস্ট, সেই কঠিনতম রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়াও তার স্ত্রী বেগম ফজিলা তুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়। তবে সেই সময়ে শেখ মুজিবর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে থাকার কারণে তাঁরা বেঁচে যান। এছাড়াও সেই দিন রাতে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আবদুল নঈম-সকলকে হত্যা করা হয়েছিল। তাই বাংলাদেশের ইতিহাসে এই দিনটি ব্ল্যাক ডে।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার